গোপনে শিবির আর প্রকাশ্যে ছাত্রলীগ করে ‘বারুদ বজ্র কণ্ঠ’ অর্জন করা যায় না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে রাশেদ খাঁন লেখেন, বিরোধী রাজনৈতিক চরিত্রের বক্তব্যে তেজস্বী ভাব থাকতে হয়। জামায়াত-শিবির ও এনসিপি মিলেও এমন কোনো নেতা নেই বলে মন্তব্য করেন তিনি।
তিনি লেখেন, নেতার এমন ‘বারুদ বজ্র কণ্ঠ’ থাকতে হয়, যা জনতার রক্তে শিহরণ ও উন্মাদনা সৃষ্টি করে। জেল-জুলুম ও ধারাবাহিক সংগ্রামের মধ্য দিয়ে এমন বলিষ্ঠ কণ্ঠ তৈরি হয়।
রাশেদ খাঁন লেখেন, বিরোধী রাজনীতিতে থাকার সময় ভিপি নুরের কণ্ঠ থেকে যে তেজ বের হতো, সরকারে যাওয়ার কারণে তা অনেকটা নমনীয় হয়ে গিয়েছিল। তবে জামায়াত-এনসিপির কথিত ভণ্ডামির বিরুদ্ধে আবারও সেই তেজস্বী নুরকে দেখা গেছে বলে মন্তব্য করেন তিনি।
পোস্টে তিনি আরও লেখেন, ভিপি নুরকে ক্ষেপানোর খেসারত জামায়াত-শিবির-এনসিপিকে করুণভাবে দিতে হবে।
নিজেকে নুরুল হক নুরের দীর্ঘদিনের সহযোদ্ধা উল্লেখ করে রাশেদ খাঁন লেখেন, আমি ভিপি নুরের দীর্ঘদিনের সহযোদ্ধা হিসেবে জানি, ভিপি নুর কী জিনিস, ভিপি নুর মানেই একটা বারুদ।
সময়ের আলো/জেডি