বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু আজ

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত মহিলা আসন-২৩ এর উপনির্বাচনে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) থেকে

2026-10-16T12:09:04+00:00
2026-10-16T12:09:04+00:00
 
  শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
রাজনীতি
সংরক্ষিত শূন্য নারী আসন
বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু আজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ১২:০৯ পিএম 
ছবি : সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত মহিলা আসন-২৩ এর উপনির্বাচনে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) থেকে মনোনয়ন ফরম বিতরণ করবে বিএনপি।

এর আগে, বুধবার (১৫ অক্টোবর) বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় মনোনয়নপ্রত্যাশী নারী প্রার্থীরা আগামীকাল (১৬ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারবেন।

এতে আরও জানানো হয়, মনোনয়ন ফরম পূরণ করে আগামী শনিবার (১৭ অক্টোবর) একই স্থান ও সময়ে জমা দিতে হবে।


বিএনপির সহ-দফতর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে দলীয় মনোনয়নপ্রত্যাশীদের নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত ৩২৩ মহিলা-২৩ আসনের সংরক্ষিত মহিলা আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। 

সময়ের আলো/জেডি  
  বিষয়:   সংরক্ষিত নারী আসন  বিএনপি  মনোনয়ন ফরম  বিক্রি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: