জাপানের উত্তরাঞ্চলের আকিতা প্রদেশে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।
জাপান আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, শুক্রবার (৯ জানুয়ারি) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৫৬ মিনিটে এ ভূকম্পন অনুভূত হয়েছে। প্রাথমিকভাবে এর মাত্রা রিখটার স্কেলে ৪ দশমিক ৩ বলে জানানো হয়েছে।
সংস্থাটির তথ্য অনুযায়ী, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল আকিতা প্রদেশে, যার ভৌগোলিক অবস্থান উত্তর অক্ষাংশ ৪০ দশমিক ৩ ডিগ্রি এবং পূর্ব দ্রাঘিমাংশ ১৪০ দশমিক ৮ ডিগ্রি। ভূমিকম্পটির গভীরতা ছিল প্রায় ১০ কিলোমিটার।
জাপানের ভূমিকম্প পরিমাপের সিসমিক তীব্রতা স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৪, যেখানে সর্বোচ্চ মাত্রা ৭।
তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এছাড়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানানো হয়েছে।