তারেক রহমানের কাছে গত ১৭ বছরের ‘প্রকৃত ইতিহাস’ পৌঁছায়নি

সময়ের আলো ডেস্ক

রাজনীতি

দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে দেশের গত ১৭ বছরের প্রকৃত ইতিহাস

2026-01-10T13:44:25+00:00
2026-01-10T14:01:05+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
রাজনীতি
তারেক রহমানের কাছে গত ১৭ বছরের ‘প্রকৃত ইতিহাস’ পৌঁছায়নি
মাহমুদুর রহমান
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ১:৪৪ পিএম  আপডেট: ১০.০১.২০২৬ ২:০১ পিএম
দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। সংগৃহীত ছবি
দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে দেশের গত ১৭ বছরের প্রকৃত ইতিহাস পুরোপুরি পৌঁছায়নি। তিনি বলেন, দীর্ঘ সময় দেশের বাইরে থাকার কারণে তারেক রহমান দেশের ঘটনাবলি সরাসরি পর্যবেক্ষণ করতে পারেননি এবং মূলত আশপাশের মানুষ ও সাম্প্রতিক সময়ে কিছু গণমাধ্যম থেকে পাওয়া তথ্যের ওপর নির্ভর করছেন।

শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর বনানীর একটি হোটেলে বিএনপির আয়োজনে গণমাধ্যমের সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে মাহমুদুর রহমান এই মন্তব্য করেন।

তিনি বলেন, তারেক রহমান ১৭ বছর দেশে ছিলেন না। এই সময়ে দেশে কী ঘটেছে, সেটা সরাসরি দেখার সুযোগ তার হয়নি। তাকে যারা যা বলেছেন বা এখন যারা মিডিয়ায় তার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত, তাদের কাছ থেকে যা শুনছেন—সেটাকেই তিনি পুরো সময়ের ইতিহাস মনে করছেন। কিন্তু বাংলাদেশের ১৭ বছরের ইতিহাস এভাবে সংক্ষেপে বলা যায় না।

মাহমুদুর রহমান উল্লেখ করেন, বিভিন্ন সভায় বক্তারা প্রায়ই দ্রুত বক্তব্য দিয়ে চলে যান এবং অন্যদের কথা শোনেন না, যা তিনি অসৌজন্যমূলক মনে করেন। তাই এদিন তিনি দীর্ঘ বক্তব্য না দিয়ে কয়েকজন নির্যাতিত সাংবাদিক ও সম্পাদকদের নাম উল্লেখ করেই বক্তব্য শেষ করেন।

তিনি প্রথমে মরহুম রুহুল আমিন গাজীকে উদাহরণ হিসেবে উল্লেখ করে বলেন, ভুয়া মামলায় কারাবন্দি অবস্থায় চিকিৎসা না পেয়ে তিনি মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছিলেন। একইভাবে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকেও একসময় বিনা চিকিৎসায় কারাগারে রাখা হয়েছিল বলে মন্তব্য করেন তিনি। তবে এসব ঘটনায় গণমাধ্যমের প্রভাবশালী অংশ নীরব ছিল বলে অভিযোগ করেন মাহমুদুর রহমান।

এরপর তিনি প্রবীণ সম্পাদক আবুল আসাদের কথা তুলে ধরে বলেন, তাকে অফিস থেকে জোর করে ধরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছিল এবং দীর্ঘদিন কারাভোগ করতে হয়েছিল। অসুস্থ অবস্থায় স্ত্রীর মৃত্যুর সময়ও তিনি পাশে থাকতে পারেননি। এ ঘটনার বিরুদ্ধেও গণমাধ্যমের শীর্ষ ব্যক্তিরা মুখ খোলেননি বলে তিনি মন্তব্য করেন।


সাংবাদিক শফিক রহমানের কারাবন্দি জীবন বর্ণনা দিয়ে মাহমুদুর রহমান বলেন, প্রায় ৮০ বছর বয়সে তাকে অমানবিক পরিবেশে থাকতে হয়েছে।

তিনি আরও বলেন, কনক সরোয়ারের অপরাধ ছিল তারেক রহমানের একটি বক্তব্য সরাসরি সম্প্রচার করা। এ কারণে তাকে প্রায় এক বছর কারাগারে থাকতে হয়েছিল। এছাড়া তার বোনকেও মিথ্যা মামলায় দীর্ঘ সময় আটক রাখা হয়েছিল।

মাহমুদুর রহমান তার বক্তব্যে শেখ মুজিবুর রহমানকেও উল্লেখ করে বলেন, মুক্তিযুদ্ধ চলাকালে তিনি সরাসরি যুদ্ধের সঙ্গে যুক্ত ছিলেন না এবং স্বাধীনতার পরও যুদ্ধের প্রকৃত ঘটনা জানার চেষ্টা করেননি। তিনি দলীয় ও বিদেশি সূত্র থেকে পাওয়া তথ্যের ওপর নির্ভর করেই ইতিহাস মূল্যায়ন করেছিলেন, যার ফল নেতিবাচক হয়েছিল।

তারেক রহমানকে উদ্দেশ্য করে মাহমুদুর রহমান বলেন, দেশের সাম্প্রতিক ইতিহাস বোঝার ক্ষেত্রে আরও বিস্তৃত ও নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি প্রয়োজন। ভবিষ্যতে কোনো অনুষ্ঠানে পর্যাপ্ত সময় দেওয়া হলে তিনি দেশের গণমাধ্যমের পাঁচ দশকের ইতিহাস তুলে ধরতে প্রস্তুত। 

অনুষ্ঠানে দেশের শীর্ষস্থানীয় সম্পাদক, সাংবাদিক ও মিডিয়া নির্বাহীদের সঙ্গে তারেক রহমান কুশল বিনিময় করেন। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জাতীয় দৈনিক, টেলিভিশন, বার্তা সংস্থা ও অনলাইন গণমাধ্যমের শীর্ষ পর্যায়ের প্রতিনিধিরা অংশ নেন।


/ইউএমএইচ



  বিষয়:   মাহমুদুর রহমান  তারেক রহমান 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: