সুন্দরবনে ৪৯০ কেজি কাঁকড়াসহ আটক ৫

মোংলা প্রতিনিধি

সারাদেশ

সুন্দরবনের কালাবগি থেকে ৪৯০ কেজি কাঁকড়াসহ পাঁচ কাঁকড়া ব্যবসায়ীকে আটক করেছে কোস্টগার্ড।শুক্রবার (৯ জানুয়ারি) রাত ৮টার দিকে সুন্দরবনের কালাবগি সংলগ্ন

2026-01-10T20:33:12+00:00
2026-01-10T20:33:12+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
সুন্দরবনে ৪৯০ কেজি কাঁকড়াসহ আটক ৫
মোংলা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ৮:৩৩ পিএম 
৪৯০ কেজি কাঁকড়াসহ পাঁচ কাঁকড়া ব্যবসায়ী আটক। সংগৃহীত ছবি
সুন্দরবনের কালাবগি থেকে ৪৯০ কেজি কাঁকড়াসহ পাঁচ কাঁকড়া ব্যবসায়ীকে আটক করেছে কোস্টগার্ড। 

শুক্রবার (৯ জানুয়ারি) রাত ৮টার দিকে সুন্দরবনের কালাবগি সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।  

Advertisement
আটক পাঁচজন হলেন, তরুণ সরকার, মনজুর ঢালী, মোহাম্মদ জাহাঙ্গীর গাজী, মাসুম বিল্লাহ ও মোহাম্মদ আজাদ সানা। তাদের বাড়ি খুলনার দাকোপ উপজেলার নলিয়ান গ্রামে। 

কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. মুনতাসীর ইবনে মহসিন বলেন, শুক্রবার রাত ৮টায় কোস্টগার্ড আউটপোস্ট সুন্দরবনের কালাবগি সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযানে ওই এলাকায় তল্লাশি চালিয়ে প্রায় পাঁচ লাখ ৩৯ হাজার টাকা মূল্যের ৪৯০ কেজি কাঁকড়াসহ ব্যবসায়ীকে আটক করা হয়। 

তিনি আরও বলেন, জব্দকৃত কাঁকড়া ও আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফরেস্ট বিভাগের কাছে হস্তান্তর করা হয়। দেশের বন ও সামুদ্রিক সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। 


উল্লেখ্য, কাঁকড়ার প্রজনন মৌসুম উপলক্ষ্যে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি দুই মাস সুন্দরবন থেকে কাঁকড়া শিকার এবং ক্রয়-বিক্রয় নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার।

আরআর
  বিষয়:   সুন্দরবন  কাঁকড়া  আটক  কোস্টগার্ড 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: