ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য সুখবর

নিজস্ব প্রতিবেদক

প্রযুক্তি

মাসিক মূল্য অপরিবর্তিত রেখে সব বিদ্যমান ইন্টারনেট প্যাকেজে কয়েক গুণ পর্যন্ত গতি বাড়িয়েছে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল)।রোববার (১১ জানুয়ারি)

2026-01-11T17:02:30+00:00
2026-01-11T17:03:31+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
প্রযুক্তি
ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য সুখবর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১১ জানুয়ারি, ২০২৬, ৫:০২ পিএম  আপডেট: ১১.০১.২০২৬ ৫:০৩ পিএম  (ভিজিট : ৩৫৫)
প্রতীকী ছবি
মাসিক মূল্য অপরিবর্তিত রেখে সব বিদ্যমান ইন্টারনেট প্যাকেজে কয়েক গুণ পর্যন্ত গতি বাড়িয়েছে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল)। 

রোববার (১১ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন এই উদ্যোগের ফলে গ্রাহকরা একই খরচে আগের তুলনায় অনেক বেশি দ্রুতগতির ইন্টারনেট সেবা উপভোগ করতে পারবেন। এটি অনলাইন শিক্ষা, অফিশিয়াল কাজ, ভিডিও স্ট্রিমিং, গেমিং ও স্মার্ট সেবা ব্যবহারে নতুন মাত্রা যোগ করবে।

নতুন ঘোষণা অনুযায়ী, মাসিক ৩৯৯ টাকায় ৫ এমবিপিএসের ‘সুলভ-৫’ প্যাকেজ এখন ২০ এমবিপিএসের ‘সাশ্রয়ী-২০’। ৫০০ টাকায় ১২ এমবিপিএসের ‘সুলভ-১২’ প্যাকেজ এখন ২৫ এমবিপিএসের ‘সাশ্রয়ী-২৫’। ৫০০ টাকায় ১৫ এমবিপিএসের ‘ক্যাম্পাস-১৫’ প্যাকেজ এখন ৫০ এমবিপিএসের ‘ক্যাম্পাস-৫০’। ৮০০ টাকায় ১৫ এমবিপিএসের ‘সুলভ-১৫’ প্যাকেজ এখন ৫০ এমবিপিএসের ‘সাশ্রয়ী-৫০’। ১ হাজার ৫০ টাকায় ২০ এমবিপিএসের ‘সুলভ-২০’ প্যাকেজ এখন ১০০ এমবিপিএসের ‘সাশ্রয়ী-১০০’। ১ হাজার ১৫০ টাকায় ২৫ এমবিপিএসের ‘সুলভ-২৫’ প্যাকেজ এখন ১২০ এমবিপিএসের ‘সাশ্রয়ী-১২০’। ১ হাজার ৩০০ টাকায় ৩০ এমবিপিএসের ‘সুলভ-৩০’ প্যাকেজ এখন ১৩০ এমবিপিএসের ‘সাশ্রয়ী-১৩০’। ১ হাজার ৫০০ টাকায় ৪০ এমবিপিএসের ‘সুলভ-৪০’ প্যাকেজ এখন ১৫০ এমবিপিএসের ‘সাশ্রয়ী-১৫০’। ১ হাজার ৭০০ টাকায় ৫০ এমবিপিএসের ‘সুলভ-৫০’ প্যাকেজ এখন ১৭০ এমবিপিএসের ‘সাশ্রয়ী-১৭০’।


বিজ্ঞপ্তিতে বলা হয়, বিটিসিএল বিশ্বাস করে এই উদ্যোগ গ্রাহকদের জন্য আরও নির্ভরযোগ্য, দ্রুত ও মানসম্মত ইন্টারনেট সেবা নিশ্চিত করবে। দেশের ডিজিটাল রূপান্তরকে আরও এগিয়ে নেবে। গ্রাহকদের সন্তুষ্টি ও মানসম্মত সেবা নিশ্চিত করাই বিটিসিএলের প্রধান লক্ষ্য। ভবিষ্যতেও গ্রাহকবান্ধব উদ্যোগ অব্যাহত থাকবে।

আরআর


  বিষয়:   বিটিসিএল  ইন্টারনেট  প্যাকেজ  মূল্য 


Loading...
Loading...
প্রযুক্তি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: