আসন সমঝোতার সংবাদ সম্মেলনে থাকছে না ইসলামী আন্দোলন

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ইসলামী আন্দোলন বাংলাদেশসহ ১১-দলীয় জোটের মধ্যে

2026-01-14T14:20:59+00:00
2026-01-14T14:20:59+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
রাজনীতি
আসন সমঝোতার সংবাদ সম্মেলনে থাকছে না ইসলামী আন্দোলন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ২:২০ পিএম   (ভিজিট : ২১৫)
সংগৃহীত ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ইসলামী আন্দোলন বাংলাদেশসহ ১১-দলীয় জোটের মধ্যে আসন বন্টন সমঝোতায় জটিলতা তৈরি হয়েছে। 

এ নিয়ে বুধবার (১৪ জানুয়ারি) আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার কথা থাকলেও সংবাদ সম্মেলনে চরমোনাই পীরের ইসলামী আন্দোলন বাংলাদেশ অংশ নেবে না বলে জানিয়েছে দলটি।

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় আসন সমঝোতার জোটের সমন্বয়ক ড. হামিদুর রহমান আযাদ স্বাক্ষরিত একটি মিডিয়া ইনভাইটেশন পাঠানো হয়েছে গণমাধ্যমে।

তাতে বলা হয়েছে, বুধবার (১৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মুক্তিযোদ্ধা হলে (২য় তলা) এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে ১১ দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।

আসন সমঝোতার চূড়ান্ত যৌথ সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলনের অংশগ্রহণের বিষয়ে দলটির মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেন, ‘এখানো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। গত রাতে শীর্ষ নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানে আমরা মতামত নিয়ে রেখেছি। এই মতামতের আলোকে আমরা কি করব আজ হয়ত সিদ্ধান্তটা হতেও পারে।’

তিনি বলেন, ‘আজ বাদ জোহর ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় মজলিসে আমেলার জরুরি বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানেই সিদ্ধান্ত চূড়ান্ত হবে।’

জামায়াতে ইসলামীর পক্ষ থেকে খুদেবার্তা পাঠিয়ে আসন সমঝোতা চূড়ান্ত সিদ্ধান্তের ঘোষণা দেওয়া হবে বলে সংবাদ সম্মেলনের আয়োজন করার কথা বলা হয়েছে। যেখানে ১১ দলীয় শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন। জামায়াতের পক্ষ থেকে আসন সমঝোতার বিষয়ে ১১ দলীয় জোটের নেতারা ইতিবাচক বলেও জানানো হয়েছে। 

এ ব্যাপারে জানতে চাইলে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, ‘এরকম সংবাদ সম্মেলনের দাওয়াত আমরা এখনো পাই নাই, শুনি নাই। আমাদের সঙ্গে পরামর্শও করা হয় নাই। তাই আপাতত সিদ্ধান্ত সেই সংবাদ সম্মেলনে থাকছে না ইসলামী আন্দোলন।’

সময়ের আলো/এআর


  বিষয়:   আসন  সমঝোতা  ইসলামী আন্দোলন 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: