জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তৃতীয় শ্রেণি কর্মচারী সমিতির নির্বাচনে (২০২৬-২০২৭) বিজয়ী নেতাদের সংবর্ধনা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের ‘জেইউ কলিগস ইউনিটি’ নামের একটি সংগঠন। সংগঠনটি মূলত বিশ্ববিদ্যালয়ে সরাসরি তৃতীয় শ্রেণিতে নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের কল্যাণ ও যৌক্তিক দাবি-দাওয়া নিয়ে কাজ করে।
বুধবার (১৪ জানুয়ারি) বিকাল সাড়ে চারটায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কর্মচারী সমিতির নব-নির্বাচিত সভাপতি মো. আবদুর রহিম, সহ-সভপতি মো. সেলিম, সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, সহ-সাধারণ সম্পাদক মো. দুলাল মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, কোষাধ্যক্ষ মো. নুরুন নবী, সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক মো. হান্নান খান, জনসংযোগ ও প্রচার সম্পাদক ফারহান তানভীর, মহিলা সম্পাদিকা মিসেস রহিমা খানম, পাঠাগার ও সাংস্কৃতিক সম্পাদক মুহাম্মদ আব্দুর রেজ্জাক, সদস্য নারায়ণ চন্দ্র মন্ডল, মো. ইমান আলী ও মো. জিন্না মিয়াকে সংগঠনের পক্ষ থেকে ফুলের মালা দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
অনুষ্ঠানে সংগঠনটির আহ্বায়ক কাজী জাকারিয়া, আহ্বায়ক কমিটির সদস্য সুজন মিয়া ও অন্য নেতারা উপস্থিত ছিলেন।
সময়ের আলো/এসকে/