নারীদের নামে ফ্যামিলি কার্ড দেবে বিএনপি : শামা ওবায়েদ

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি

সারাদেশ

বিএনপি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর-২ আসনের দলের প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে প্রত্যেক পরিবারের নারীদের

2026-01-14T19:25:17+00:00
2026-01-14T19:25:17+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
নারীদের নামে ফ্যামিলি কার্ড দেবে বিএনপি : শামা ওবায়েদ
নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ৭:২৫ পিএম 
বক্তব্য রাখছেন শামা ওবায়েদ ইসলাম রিংকু। ছবি : সময়ের আলো
বিএনপি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর-২ আসনের দলের প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে প্রত্যেক পরিবারের নারীদের নামে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে।

বুধবার (১৪ জানুয়ারি) ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গি ইউনিয়নে এক দোয়া মাহফিলে এ কথা বলেন তিনি। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে এ স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করে স্থানীয় বিএনপি।

শামা ওবায়েদ বলেন, এখন সময় আসছে, যাকে খুশি তাকে ভোট দেওয়ার। কোনোভাবেই এই সুযোগ হাতছাড়া করা যাবে না। 


বীর মুক্তিযোদ্ধা রইসউদ্দিন চৌকদারের সভাপতিত্বে এবং জহির উদ্দিন চৌকদারের সঞ্চালনায় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাবেক সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, যুবদল নেতা তৈয়াবুর রহমান মাসুদ প্রমুখ।

এফআর


  বিষয়:   ফরিদপুর  নগরকান্দা  নারীদের নামে  ফ্যামিলি কার্ড  বিএনপি  শামা ওবায়েদ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: