১০ ডিগ্রির নিচে নামতে পারে যেসব জেলার তাপমাত্রা

সময়ের আলো ডেস্ক

জাতীয়

ডিসেম্বরের তুলনায় সামান্য কিছু কমেছে শীত। পৌষের মাঝামাঝি সময়ে অর্থাৎ চলতি বছরের শুরুর দিকের চেয়ে গত কয়েকদিনে কনকনে শীতের অনুভূতি

2026-01-14T20:14:25+00:00
2026-01-14T20:20:07+00:00
 
  শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬,
২৭ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
১০ ডিগ্রির নিচে নামতে পারে যেসব জেলার তাপমাত্রা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ৮:১৪ পিএম  আপডেট: ১৪.০১.২০২৬ ৮:২০ পিএম
সংগৃহীত ছবি
ডিসেম্বরের তুলনায় সামান্য কিছু কমেছে শীত। পৌষের মাঝামাঝি সময়ে অর্থাৎ চলতি বছরের শুরুর দিকের চেয়ে গত কয়েকদিনে কনকনে শীতের অনুভূতি কম ছিল। তবে আবারও তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস। কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ এক ফেসবুক পোস্টে এ তথ্য জানান। 

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল ৬টার মধ্যে দেশের ১০টি জেলার তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামতে পারে বলে জানিয়েছেন এই আবহাওয়াবিদ। 

 
ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘বৃহস্পতিবার সকাল থেকে আবারও শীতের প্রকোপ বাড়ার আশঙ্কা করা যাচ্ছে। রংপুর, খুলনা ও রাজশাহী বিভাগের ভারতীয় সীমান্তবর্তী জেলাগুলোতে শীতের পরিমাণ বাড়ার আশঙ্কা করা যাচ্ছে। সকাল ৬টার মধ্যে ৮-১০ টি জেলার তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে থাকার সম্ভাবনা রয়েছে।’ 
 
এ ছাড়া, দেশের সকল জেলায় সকাল ৬টার সময় তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের বেশি থাকার সম্ভাবনা রয়েছে। 

সময়ের আলো/এনএ 
  বিষয়:   ১০ ডিগ্রি  দশ জেলার তাপমাত্রা 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: