সন্তানসহ আত্মহত্যার চেষ্টা, মেয়ের মৃত্যু মা চিকিৎসাধীন

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের আনোয়ারায় মেয়েকে নিয়ে খালে ঝাপ দিয়ে জান্নাতুল ফেরদৌস (৩২) নামের এক গৃহবধূআত্মহত্যার চেষ্টা করেছেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করলেও

2026-01-15T18:46:24+00:00
2026-01-15T18:46:24+00:00
 
  বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬,
৮ আশ্বিন ১৪৩৩
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
সন্তানসহ আত্মহত্যার চেষ্টা, মেয়ের মৃত্যু মা চিকিৎসাধীন
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ৬:৪৬ পিএম 
ফাইল ছবি
চট্টগ্রামের আনোয়ারায় মেয়েকে নিয়ে খালে ঝাপ দিয়ে জান্নাতুল ফেরদৌস (৩২) নামের এক গৃহবধূ আত্মহত্যার চেষ্টা করেছেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করলেও শিশু রাইছার (৮) মৃত্যু হয়। 

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার খাদ্য গুদামের পাশে ইছামতী খালে এই ঘটনা ঘটে। উদ্ধার গৃহবধূ আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। 

জান্নাতুল ফেরদৌস (৩২) উপজেলার বারখাইন ইউনিয়নের সৈয়দ কুচাইয়া হাজী আফজাল আহমদের বাড়ির প্রবাসী কায়সারের স্ত্রী। নিহত রাইছা ছাড়াও তাদের আরও ছেলে রয়েছে। রাইছা স্থানীয় কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থী। 

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মুছার্রাত জানান, পরীক্ষা পর মেয়েটির মৃত্যু নিশ্চিত হয়েছে। মেয়ের মা চিকিৎসাধীন আছে। তার মা জান্নাতুল ফেরদৌস উপজেলার চাতরী ইউনিয়নের সুজারমল্লা পাড়ার আব্দুল লতিফের মেয়ে।

মাহিম নামে এক স্বজন জানান, প্রতিদিনের মতো মেয়েকে নিয়ে স্কুলে উদ্দেশ্যে বের হয় জান্নাতুল ফেরদৌস। পরবর্তীতে খবর পেয়ে হাসপাতালে এসে দেখতে পাই রাইছা মনি মারা গেছে এবং তার মা চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।


তবে গৃহবধূ জান্নাতুল ফেরদৌসের মা খদিজা আক্তার দাবি করেন, শাশুড়ির অত্যাচারে জান্নাতুল ফেরদৌস তার মেয়েকে নিয়ে খালে ঝাপ দেয়। তিনি এই ঘটনার জন্য মেয়ের শ্বশুরবাড়ির লোকদের দায়ী করেন।

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আব্দুল্লাহ জানান, এক ভ্যান চালকের কাছে খবর পেয়ে পৌনে ১টার দিকে মা-মেয়েকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

এ বিষয়ে আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) সোহানুর রহমান সোহাগ বলেন, শিশুটিকে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে।


সময়ের আলো/আআ

  বিষয়:   শিশু  মৃত্যু  আত্মহত্যা  চট্টগ্রাম  পুলিশ 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: