ঢাবির বাসে ৭ কলেজের শিক্ষার্থীদের হামলা

ঢাবি প্রতিনিধি

শিক্ষা

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারির দাবিতে সায়েন্স ল্যাব মোড় ‘অর্জুন’ নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি বাসে হামলা করেছেসাত কলেজের শিক্ষার্থীরা।

2026-01-15T19:22:56+00:00
2026-01-15T19:22:56+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
শিক্ষা
ঢাবির বাসে ৭ কলেজের শিক্ষার্থীদের হামলা
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ৭:২২ পিএম   (ভিজিট : ২১১)
বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি বাসে হামলা করে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। ছবি : সময়ের আলো
প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারির দাবিতে সায়েন্স ল্যাব মোড় ‘অর্জুন’ নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি বাসে হামলা করেছে সাত কলেজের শিক্ষার্থীরা। এ সময় কয়েকজন শিক্ষার্থী আহত হন বলে জানা গেছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে সায়েন্স ল্যাব মোড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি বাস ২ ঘণ্টা আটকে রাখে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। পরে তারা ঢাবির বাসে ভাঙচুর ও শিক্ষার্থীদের মারধর করে। 

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর রফিকুল ইসলাম জানান, ‘অর্জন’ নামের ক্ষতিগ্রস্ত বাসটি হাজারীবাগে অবস্থিত লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট থেকে শিক্ষার্থীদের ক্যাম্পাসে আনা-নেওয়ার জন্য নির্ধারিত রুটে চলাচল করছিল। দুপুরের ট্রিপ চলাকালে সায়েন্স ল্যাব এলাকায় আন্দোলনকারীদের ভাঙচুরের ফলে বাসটি ক্ষতিগ্রস্ত হয়। 


এই ঘটনার পরপর‌ই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ দেখা যায়। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 'মুক্তি ও গণতন্ত্র তোরণ' গেইটের সামনে কয়েকশ’ শিক্ষার্থী অবস্থান করে। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাহিদ হাসান নিপু জানান, সাত কলেজের শিক্ষার্থীদের দ্বারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস ভাংচুর হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন বাদি হয়ে মামলা করা উচিৎ। জড়িতদের অবিলম্বে আইনের মাধ্যমে শাস্তির আওতায় আনতে হবে। 

ডাকসুর কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ শাহীন জানান, আন্দোলনের নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপরে নৃশংস হামলা ও বাসে ভাংচুর চালিয়েছে সাত কলেজের দুষ্কৃতকারীরা, সন্ত্রাসীরা।এই হামলার সাথে জড়িতদেরকে ভিডিও ফুটেজ দেখে চিহ্নিত করে বিচারের মুখোমুখি করতে হবে। 

আমরা ইতোমধ্যেই প্রক্টর ও পুলিশ প্রশাসনের সাথে যোগাযোগ করেছি যে সকল দুষ্কৃতিকারী এবং এদেরকে উসকানিদাতাদেরও আইনের আওনায় নিয়ে আসতে হবে। তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন বলে জানিয়েছেন। 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   ঢাবির বাসে  ৭ কলেজের শিক্ষার্থীদের  হামলা 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: