অকারণে হর্ন বাজানো বন্ধ করতে হবে

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

শব্দদূষণ নিয়ন্ত্রণে অকারণে হর্ন বাজানো বন্ধ করতে হবে। হর্ন বাজানোটা আমাদের বহুদিনের চরম বদভ্যাস। এটা পরিবর্তনের জন্য যেমন আইন লাগে,

2026-01-17T16:44:27+00:00
2026-01-17T16:46:21+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
জাতীয়
অকারণে হর্ন বাজানো বন্ধ করতে হবে
পরিবেশ উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ৪:৪৪ পিএম  আপডেট: ১৭.০১.২০২৬ ৪:৪৬ পিএম
শনিবার শব্দদূষণ নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠানের উদ্বোধন করেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সংগৃহীত ছবি
শব্দদূষণ নিয়ন্ত্রণে অকারণে হর্ন বাজানো বন্ধ করতে হবে। হর্ন বাজানোটা আমাদের বহুদিনের চরম বদভ্যাস। এটা পরিবর্তনের জন্য যেমন আইন লাগে, তেমনি মানুষেরও অভ্যাস পরিবর্তন করতে হয়। এমনটাই মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। 

শনিবার (১৭ জানুয়ারি) শব্দদূষণ নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানের উদ্বোধনকালে তিনি এই কথা বলেন। 

পরিবেশ অধিদফতর এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যৌথ উদ্যোগে হর্নের বিরুদ্ধে মোটর শোভাযাত্রার এ আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে উপদেষ্টা রিজওয়ানা বলেন, ‘আমাদের শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০২৫-এর গেজেট প্রকাশিত হয়েছে। সেখানে আইনগতভাবে পরিবেশ অধিদফতরের পাশাপাশি পুলিশকেও দায়িত্ব দেওয়া হয়েছে। কারণ, তারাই সারাক্ষণ রাস্তায় থাকে। এরই মধ্যে ঢাকার বেশ কয়েকটি এলাকাকে নীরব এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে। এসব এলাকায় মনিটরিং বাড়াতে হবে।’ 


উপদেষ্টা বলেন, ‘এর একটি হর্ন বাজানো, আরেকটি আতশবাজি ফুটানো। একটা সুনির্দিষ্ট স্থানে যাতে শুধু নববর্ষে আতশবাজি ফোটানো হয়, যাওয়ার আগে তার ব্যবস্থা করে যাওয়ার চেষ্টা করব।‘ 

এ সময় মানুষের অভ্যাস পরিবর্তনে ভূমিকা রাখতে বিষয়টিকে ব্যাপকভাবে তুলে ধরার জন্য গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানান পরিবেশ উপদেষ্টা। 

তিনি বলেন, ‘আমাদের পরবর্তী প্রজন্মকে যদি বধির হওয়া থেকে বাঁচাতে হয়, শব্দদূষণের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে, তবেই পরিবর্তন আসবে।’ 

এরপর ‘আর নয় শব্দদূষণ, জয় হোক সুস্থ জীবন’ স্লোগান সামনে রেখে শোভাযাত্রার উদ্বোধন করেন উপদেষ্টা। শোভাযাত্রাটি মানিক মিয়া এভিনিউ, সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে শুরু হয়ে ফার্মগেট, কারওয়ান বাজার, বিজয় সরণি হয়ে আগারগাঁওয়ে পরিবেশ অধিদফতরে এসে শেষ হয়। 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   অকারণে হর্ন বাজানো  বন্ধ  পরিবেশ উপদেষ্টা 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: