শীত নিয়ে যে বার্তা দিলো আবহাওয়া অফিস

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

পৌষে ঠিকঠাক শীত থাকলেও মাঘ মাসে শীতের কাঁপুনি তো দূরে থাক, শহরাঞ্চলে সামান্য গরমও অনুভূত হচ্ছে। এবার শীত নিয়ে নতুন

2026-01-18T16:00:18+00:00
2026-01-18T16:00:18+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
জাতীয়
শীত নিয়ে যে বার্তা দিলো আবহাওয়া অফিস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৮ জানুয়ারি, ২০২৬, ৪:০০ পিএম 
সংগৃহীত ছবি
পৌষে ঠিকঠাক শীত থাকলেও মাঘ মাসে শীতের কাঁপুনি তো দূরে থাক, শহরাঞ্চলে সামান্য গরমও অনুভূত হচ্ছে। এবার শীত নিয়ে নতুন বার্তা দিলো আবহাওয়া অধিদফতর। ঢাকা ও তার আশপাশের এলাকায় অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে দিনের বেলায়ও কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। তবে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি। 

রোববার (১৮ জানুয়ারি) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। 


পূর্বাভাসে বলা হয়েছে, এ সময় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। বাতাস উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। 

এদিন ভোর ৬টায় ঢাকার তাপমাত্রা ১৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয় এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৫ শতাংশ। 

গত শনিবার (১৭ জানুয়ারি) ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং রোববার সর্বনিম্ন তাপমাত্রা পাওয়া গেছে ১৬ ডিগ্রি সেলসিয়াস। 

সময়ের আলো/এনএ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: