শুল্ক বসালে যুক্তরাষ্ট্রকেও খেসারত দিতে হবে

সময়ের আলো ডেস্ক

গ্রিনল্যান্ড অধিগ্রহণের পরিকল্পনার বিরোধিতা করা ইউরোপীয় দেশগুলোর ওপর শুল্ক আরোপের হুমকি বাস্তবায়ন করলে যুক্তরাষ্ট্রকেও এর খেসারত দিতে হবে বলে মন্তব্য

2026-01-19T04:31:50+00:00
2026-01-19T04:54:49+00:00
 
  সোমবার, ১৯ অক্টোবর ২০২৬,
৩ কার্তিক ১৪৩৩
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শুল্ক বসালে যুক্তরাষ্ট্রকেও খেসারত দিতে হবে
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ৪:৩১ এএম  আপডেট: ১৯.০১.২০২৬ ৪:৫৪ এএম
সংগৃহীত ছবি
গ্রিনল্যান্ড অধিগ্রহণের পরিকল্পনার বিরোধিতা করা ইউরোপীয় দেশগুলোর ওপর শুল্ক আরোপের হুমকি বাস্তবায়ন করলে যুক্তরাষ্ট্রকেও এর খেসারত দিতে হবে বলে মন্তব্য করেছেন ফ্রান্সের কৃষিমন্ত্রী অ্যানি জেনেভার্ড। 

রোববার ফরাসি গণমাধ্যম ইউরোপ ১ ও সি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এই হুঁশিয়ারি দেন তিনি।

অ্যানি জেনেভার্ড বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি এ ধরনের শুল্ক আরোপের পথে এগিয়ে যান, তা হলে যুক্তরাষ্ট্র নিজেও ক্ষতির মুখে পড়বে। শুল্ক বৃদ্ধির এই উত্তেজনায় তারও অনেক কিছু হারানোর আছে। একইভাবে ক্ষতিগ্রস্ত হবেন তার দেশের কৃষক ও শিল্পপতিরাও। 

তিনি আরও বলেন, ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের দখলে নেওয়ার যেকোনো প্রচেষ্টা গ্রহণযোগ্য নয়। এদিকে গ্রিনল্যান্ড দখলের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় যুক্তরাজ্য, জার্মানি ও ফ্রান্সসহ ইউরোপের আটটি দেশের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন এ শুল্ক আগামী ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে।

স্থানীয় সময় শনিবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি এ শুল্ক আরোপের ঘোষণা দেন। 

সেখানে ট্রাম্প হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যতক্ষণ না পর্যন্ত যুক্তরাষ্ট্রকে গ্রিনল্যান্ড কেনার অনুমতি দেওয়া হবে, ততক্ষণ ইউরোপের মিত্রদের ওপর শুল্ক আরোপ ক্রমবর্ধমান হারে অব্যাহত রাখা হবে।

ওই পোস্টে ট্রাম্প আরও লেখেন, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, ফিনল্যান্ড ও যুক্তরাজ্য থেকে আমদানি করা সব ধরনের পণ্যের ওপর আগামী ১ ফেব্রুয়ারি থেকে অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক কার্যকর হবে। এ শুল্ক ১ জুন থেকে বেড়ে ২৫ শতাংশে পৌঁছাবে ও যুক্তরাষ্ট্রের সঙ্গে গ্রিনল্যান্ড কেনা নিয়ে কোনো চুক্তি না হওয়া পর্যন্ত তা বলবৎ থাকবে বলে উল্লেখ করেন তিনি।

সময়ের আলো/এআর


  বিষয়:   শুল্ক  যুক্তরাষ্ট্র  খেসারত 


Advertisement
Loading...
Loading...
- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: