নির্বাচনের পরবর্তী পদক্ষেপ নিয়ে ইসির রোডম্যাপ প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরবর্তী পদক্ষেপ কী হবে তা নিয়ে রোডম্যাপ প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।সোমবার (১৯ জানুয়ারি) এ

2026-01-19T17:16:23+00:00
2026-01-19T17:16:23+00:00
 
  রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬,
২২ ভাদ্র ১৪৩৩
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
নির্বাচনের পরবর্তী পদক্ষেপ নিয়ে ইসির রোডম্যাপ প্রকাশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ৫:১৬ পিএম 
নির্বাচন কমিশন (ইসি)। ছবি : সংগৃহীত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরবর্তী পদক্ষেপ কী হবে তা নিয়ে রোডম্যাপ প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। 

সোমবার (১৯ জানুয়ারি) এ রোডম্যাপ প্রকাশ করা হয়। এছাড়া আগামীকাল মঙ্গলবারের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছে ইসি।

Advertisement
ইসি জানিয়েছে, ২২ জানুয়ারি ভোটকেন্দ্রের গেজেট প্রকাশ করা হবে। ২৮ জানুয়ারি আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিশেষ সভা করবে ইসি। ১ ফেব্রুয়ারি আইনশৃঙ্খলা বাহিনীর জন্য অর্থ বরাদ্দ দেওয়া হবে।

ইসি আরও জানায়, নির্বাচনী পর্যবেক্ষকদের অনুমতি দেওয়া হবে খুব তাড়াতাড়ি। আগামী ১ ফেব্রুয়ারি নির্বাচনী ব্যয় নির্বাহে আইন-শৃঙ্খলা বাহিনীর অর্থ বরাদ্দ ও নির্বাচন কর্মকর্তাদের পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দেবে ইসি আর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট ও নির্বাচনী সামগ্রী মাঠ পর্যায়ে পাঠানো হবে ২ ও ৩ ফেব্রুয়ারি।


প্রসঙ্গত, ২০২৪ এর ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়। ক্ষমতাচ্যুত হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে অন্তবর্তী সরকার গঠিত হয়। অন্তবর্তী সরকার ক্ষমতা গ্রহণ করে এক বছরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের অঙ্গীকার করে। এর ধারাবাহিককতায় তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

সময়ের আলো/এসকে/ 


  বিষয়:   নির্বাচন  পদক্ষেপ  ইসি  রোডম্যাপ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: