বন্ধুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল নিজেরও

ময়মনসিংহ ব্যুরো

সারাদেশ

ময়মনসিংহে ল্যাম্পপোস্টে বিদ্যুৎস্পৃষ্ট হয়েহৃদয় মিয়া (২৭) ও রাকিব মিয়া (২৬) নামেদুই বন্ধু মারা গেছেন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ

2026-01-19T20:10:19+00:00
2026-01-19T20:10:19+00:00
 
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
বন্ধুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল নিজেরও
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ৮:১০ পিএম 
সংগৃহীত ছবি
ময়মনসিংহে ল্যাম্পপোস্টে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হৃদয় মিয়া (২৭) ও রাকিব মিয়া (২৬) নামে দুই বন্ধু মারা গেছেন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। 

সোমবার (১৯ জানুয়ারি) বিকাল ৫টার দিকে নগরীর জিলা স্কুল হোস্টেল মাঠে এই ঘটনা ঘটে। 

নিহতরা হৃদয় ওই এলাকার সেলিম মিয়ার ছেলে, পেশায় একজন মাছবিক্রেতা। তবে রাকিবের বিস্তারিত পরিচয় জানা যায়নি।  

স্থানীয় সূত্র জানায়, নগরীর জিলা স্কুল হোস্টেল মাঠের পরিত্যক্ত টিন শেডের পিছনে অকেজো ল্যাম্পপোষ্টে উঠে রাকিব। এ সময় ল্যাম্পপোস্ট পাশে থাকা বৈদ্যুতিক তারের সাথে লেগে ঝলসে যান তিনি। বিষয়টি হৃদয় দেখতে পেয়ে তাকে বাঁচাতে যান তার বন্ধু হৃদয় মিয়া। 

ঘটনাস্থলেই রাকিব মারা যায় এবং গুরুতর আহত হয় হৃদয়। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে দুজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক হৃদয়কেও মৃত ঘোষণা করেন। 


ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজন মারা গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 


সময়ের আলো/আআ
  বিষয়:   মৃত্যু  বিদ্যুৎস্পৃষ্ট  পুলিশ  বন্ধু 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: