জাপানের সংসদ ভেঙে দিচ্ছেন তাকাইচি

সময়ের আলো ডেস্ক

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বলেছেন, তিনি আগামী শুক্রবার সংসদ ভেঙে দিচ্ছেন। এরপর আগাম সাধারণ নির্বাচনের ডাক দেবেন। তার সরকারের বিভিন্ন

2026-01-20T03:35:22+00:00
2026-01-20T03:35:22+00:00
 
  মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬,
৪ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
জাপানের সংসদ ভেঙে দিচ্ছেন তাকাইচি
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ৩:৩৫ এএম 
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। সংগৃহীত ছবি
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বলেছেন, তিনি আগামী শুক্রবার সংসদ ভেঙে দিচ্ছেন। এরপর আগাম সাধারণ নির্বাচনের ডাক দেবেন। তার সরকারের বিভিন্ন পরিকল্পনা ও ব্যয়ের বিষয়ে ভোটারদের সমর্থন পাওয়ার উদ্দেশ্য সামনে রেখেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। 

তাকাইচি জাপানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের মাত্র তিন মাসের মাথায় সোমবার এ ঘোষণা এলো। তিনি জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী। 

সোমবার এক সংবাদ সম্মেলনে তাকাইচি বলেন, ‘প্রধানমন্ত্রী হিসেবে আমি আজ সিদ্ধান্ত নিয়েছি, ২৩ জানুয়ারি সংসদ (নিম্নকক্ষ) ভেঙে দেওয়া হবে।’ আগাম নির্বাচনে সংসদের নিম্নকক্ষের ৪৬৫টি আসনের সব কয়টিতে ভোট হবে। প্রধানমন্ত্রী হওয়ার পর এটিই হবে তাকাইচির জন্য প্রথম বড় কোনো নির্বাচনি পরীক্ষা।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বর্তমানে জাপানের জনগণের মধ্যে তার যে জনপ্রিয়তা রয়েছে, সেটিকে কাজে লাগিয়ে তিনি ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টিতে নিজের অবস্থান আরও শক্ত করতে চান। একই সঙ্গে নিজের জোট সরকারের সংখ্যাগরিষ্ঠতাকেও মজবুত করতে চাইছেন তিনি।

এই নির্বাচনের মাধ্যমে বোঝা যাবে, দেশটির মানুষ সরকারের খরচ বৃদ্ধি করার পরিকল্পনাকে কীভাবে দেখছে। জাপানে বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বা জীবনযাত্রার খরচ বৃদ্ধি সাধারণ মানুষের প্রধান দুশ্চিন্তার কারণ। 

গত সপ্তাহে জাপানি সংবাদমাধ্যম এনএইচকের এক জরিপে দেখা গেছে, ৪৫ শতাংশ মানুষ দ্রব্যমূল্য নিয়ে চিন্তিত আর ১৬ শতাংশ মানুষ কূটনীতি ও জাতীয় নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন।

এফআর
  বিষয়:   জাপান  সংসদ  জাপানের প্রধানমন্ত্রী  সানায়ে তাকাইচি 


Advertisement
Loading...
Loading...
- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: