রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির বৈঠক বিকেলে

বাসস

জাতীয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসবে নির্বাচন কমিশন (ইসি)। দেশের নিবন্ধিত মোট

2026-01-20T13:41:52+00:00
2026-01-20T13:41:52+00:00
 
  শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬,
৩ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির বৈঠক বিকেলে
বাসস
প্রকাশ: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ১:৪১ পিএম 
সংগৃহীত ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসবে নির্বাচন কমিশন (ইসি)। দেশের নিবন্ধিত মোট ৬৩টি রাজনৈতিক দলের প্রতিনিধিদের এই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে।

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে ৪টায় এ বৈঠক হবে। 

কমিশন জানায়, বৈঠকে মূলত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের কার্যাবলি ও এ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা হবে। 

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ এ সভায় নির্বাচন কমিশনারবৃন্দ, ইসি সচিব ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন। 

রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের আগে আজ বিকেল ৩টায় সিইসি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন সুইডিশ রাষ্ট্রদূত নিকোলাস উইকস। 


কমিশন জানায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে পারস্পরিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে তারা আলোচনা করবেন।

আরআর
  বিষয়:   নির্বাচন কমিশন  নির্বাচন  বৈঠক  রাজনীতি 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: