চট্টগ্রাম রুটে ফ্লাইট সংখ্যা বাড়াল নভোএয়ার

নিজস্ব প্রতিবেদক

বিবিধ

যাত্রী চাহিদা বৃদ্ধি ও ভ্রমণ সুবিধা নিশ্চিত করতে চট্টগ্রাম রুটে ফ্লাইট সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার। আগামী

2026-01-21T13:52:13+00:00
2026-01-21T13:52:13+00:00
 
  মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
বিবিধ
চট্টগ্রাম রুটে ফ্লাইট সংখ্যা বাড়াল নভোএয়ার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ১:৫২ পিএম 
সংগৃহীত ছবি
যাত্রী চাহিদা বৃদ্ধি ও ভ্রমণ সুবিধা নিশ্চিত করতে চট্টগ্রাম রুটে ফ্লাইট সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার। আগামী ২৬ জানুয়ারি থেকে এই রুটে আরও একটি করে ফ্লাইট পরিচালনা শুরু করবে প্রতিষ্ঠানটি।

বর্তমানে নভোএয়ার প্রতিদিন চট্টগ্রাম রুটে একটি করে ফ্লাইট পরিচালনা করছে। প্রতিদিন ফ্লাইটটি ঢাকা থেকে দুপুর ১টা ১৫ মিনিটে চট্টগ্রামের উদ্দেশে এবং চট্টগ্রাম থেকে দুপুর ২টা ৪০ মিনিটে ঢাকার উদ্দেশে উড্ডয়ন করে। নতুন ফ্লাইটটি প্রতি সোমবার, মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার ঢাকা থেকে বিকাল ৪টা ১৫ মিনিটে চট্টগ্রামের দিকে এবং চট্টগ্রাম থেকে বিকাল ৫টা ৪০ মিনিটে ঢাকার দিকে ছেড়ে যাবে।

নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক জনাব মফিজুর রহমান বলেন, চট্টগ্রাম দেশের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও পর্যটন কেন্দ্র। যাত্রীদের ক্রমবর্ধমান চাহিদা এবং ভ্রমণ সুবিধার কথা বিবেচনা করেই এই রুটে ফ্লাইট সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


নভোএয়ার বর্তমানে চট্টগ্রামের পাশাপাশি প্রতিদিন কক্সবাজার, সিলেট ও সৈয়দপুর রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে।

আরআর
  বিষয়:   চট্টগ্রাম  ফ্লাইট  নভোএয়ার 


Advertisement
Loading...
Loading...
বিবিধ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: