গণসংযোগে জামায়েতের নারী কর্মীদের ওপর হামলার অভিযোগ

নাটোর প্রতিনিধি

সারাদেশ

নাটোর-২ (সদর ও নলডাঙ্গা) আসনে জামায়াতের প্রার্থীর পক্ষে গণসংযোগকালে নারী কর্মীদের ওপর হামলা ও হুমকির অভিযোগ উঠেছে স্থানীর বিএনপি নেতাকর্মীদের

2026-01-22T21:03:25+00:00
2026-01-22T21:03:25+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
গণসংযোগে জামায়েতের নারী কর্মীদের ওপর হামলার অভিযোগ
নাটোর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ৯:০৩ পিএম 
গণসংযোগে জামায়েতের নারী কর্মীদের ওপর হামলার অভিযোগ। ছবি : সময়ের আলো
নাটোর-২ (সদর ও নলডাঙ্গা) আসনে জামায়াতের প্রার্থীর পক্ষে গণসংযোগকালে নারী কর্মীদের ওপর হামলা ও হুমকির অভিযোগ উঠেছে স্থানীর বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছে জামায়াত।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে নাটোর শহরের মাদরাসা মোড়ে জামায়াতের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করা হয়। 

এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক আতিকুল ইসলাম রাসেল বলেন, সকাল ১১টার দিকে নাটোর-২ আসনের জামায়াতের মনোনীত প্রার্থী অধ্যাপক ইউনুস আলীর পক্ষে দলের নারী কর্মীরা ছাতনি সেন্টার মোড়ে গণসংযোগ করছিলেন।

এ সময় বিএনপির স্থানীয় কয়েকজন নেতা সেখানে উপস্থিত হয়ে নারী কর্মীদের পথরোধ করে এবং অকথ্য ভাষায় গালিগালাজ, শারীরিক ভাবে লাঞ্ছিত ও হুমকি প্রদান করে। তাদের বলা হয়, এ এলাকায় দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাইতে দেওয়া হবে না। পরে স্থানীয় লোকজন এসে নারী কর্মীদের উদ্ধার করেন। 

সংবাদ সম্মেলনে বক্তব্যে আরও বলা হয়, একই দিন ছাতনি ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জসিম হুমকি দিয়ে বলেন, জামায়াতের কোনো ব্যানার বা ফেস্টুন এ এলাকায় টাঙাতে দেওয়া হবে না। পাওয়া গেলে তা ছিঁড়ে ফেলা হবে। 


এছাড়াও গতকাল মঙ্গলবার রাতে নাটোর শহরের বন বেলঘরিয়া বাইপাস ও বড়হরিশপুর বাইপাসসহ বিভিন্ন এলাকায় জামায়াতের ব্যানার-ফেস্টুন লাগাতে গেলে বাধা দেওয়া হয় বলেও অভিযোগ করা হয়।

এসময় নির্বাচন কমিশন, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কাছে অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে নারীসহ সব নেতাকর্মীর নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, জামায়াতের শহর শাখার আমির রাশিদুল ইসলাম রাশেদ, সেক্রেটারি আলী আল মাসুদ মিলন প্রমুখ।

এফআর


  বিষয়:   নাটোর  গণসংযোগ  জামায়েত  নারী কর্মী  হামলা  অভিযোগ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: