সাবেক সেনা কর্মকর্তার আয়কর নথি জব্দের নির্দেশ

আদালত প্রতিবেদক

আইন-আদালত

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলার তদন্তের স্বার্থে সাবেক সেনা কর্মকর্তা লে. কর্নেল (অব.) কাজী মমরেজ মাহমুদের আয়কর সংক্রান্ত নথি

2026-01-22T21:30:38+00:00
2026-01-22T21:30:38+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আইন-আদালত
সাবেক সেনা কর্মকর্তার আয়কর নথি জব্দের নির্দেশ
আদালত প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ৯:৩০ পিএম 
সংগৃহীত ছবি
দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলার তদন্তের স্বার্থে সাবেক সেনা কর্মকর্তা লে. কর্নেল (অব.) কাজী মমরেজ মাহমুদের আয়কর সংক্রান্ত নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। 

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এই আদেশ দেন।
  
দুদকের আবেদনে বলা হয়েছে, লে. কর্নেল কাজী মমরেজ মাহমুদ (অব.) দুর্নীতি দমন কমিশনে দাখিলকৃত সম্পদ বিবরণীতে ৪৫ লাখ ১৫ হাজার টাকার সম্পদ গোপনের মাধ্যমে মিথ্যা ও ভিত্তিহীন বিবরণী দাখিল করে এবং জ্ঞাত আয়বহির্ভূত ১৩ লাখ ৭৩ হাজার টাকা মূল্যের সম্পদ অর্জনপূর্বক দখলে রাখায় দুর্নীতি দমন কমিশন মামলা দায়ের করা হয়েছে। 


তদন্ত কার্যক্রম সম্পন্ন করে প্রতিবেদন দাখিলের জন্য তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। 

আবেদনে আরও বলা হয়েছে, মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামির আয়-ব্যয়ের সঠিকতা এবং আসামির মালিকানাধীন অন্য কোনো সম্পদ রয়েছে কি না, তা যাচাই/পরীক্ষা-নিরীক্ষা করার জন্য আসামির নামীয় আয়কর নথি ২০১০-২০১১ থেকে ২০২৪-২০২৫ করবর্ষ পর্যন্ত জব্দপূর্বক পর্যালোচনা করা আবশ্যক। পরে আদালত শুনানি শেষে এ আবেদন মঞ্জুর করেন।

সময়ের আলো/এআর


  বিষয়:   সেনা কর্মকর্তা  আয়কর  নথি  জব্দ  নির্দেশ 


Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: