মেলানিয়াকে নিয়ে ট্রাম্পকে নিশানা কিমেলের

সময়ের আলো ডেস্ক

গ্রিনল্যান্ড নিয়ে বিশ্বনেতাদের সামনে দেওয়া ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যকে কেন্দ্র করে এবার কড়া ব্যঙ্গ করলেন মার্কিন লেট নাইট শো উপস্থাপক জিমি

2026-01-23T04:31:53+00:00
2026-01-23T04:31:53+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
মেলানিয়াকে নিয়ে ট্রাম্পকে নিশানা কিমেলের
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬, ৪:৩১ এএম 
জিমি কিমেল ও ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মেলানিয়া। ছবি : সংগৃহীত
গ্রিনল্যান্ড নিয়ে বিশ্বনেতাদের সামনে দেওয়া ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যকে কেন্দ্র করে এবার কড়া ব্যঙ্গ করলেন মার্কিন লেট নাইট শো উপস্থাপক জিমি কিমেল। কৌতুকের মূল নিশানায় ছিলেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। গ্রিনল্যান্ডকে ‘বড়, সুন্দর বরফের টুকরো’ বলায় কিমেল মন্তব্য করেন; এ ধরনের ‘বরফখণ্ডের’ সঙ্গে ট্রাম্প নাকি দুই দশক ধরেই বসবাস করছেন। নিজের উদ্বোধনী মনোলগে কিমেল বলেন, ‘গ্রিনল্যান্ড, গ্রিনল্যান্ড, গ্রিনল্যান্ডও বলল, এটা নাকি জমি না, বরং বড় একখণ্ড বরফ। আর ও (ট্রাম্প) তো জানেই, ও এমন একটার সঙ্গে ২০ বছর ধরে বিয়ে করে আছে।’ ইঙ্গিতটি ছিল স্পষ্টতই মেলানিয়া ট্রাম্পকে ঘিরে, যা দর্শকদের মধ্যে হাসির ঝড় তোলে।

ট্রাম্পের বক্তৃতার আরেক অংশেও খোঁচা দেন কিমেল। দাভোসে ট্রাম্প দাবি করেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে যুক্তরাষ্ট্র না থাকলে ইউরোপের বহু দেশ আজ জার্মান বা জাপানি ভাষায় কথা বলত। তিনি বলেন, ‘আমরা গ্রিনল্যান্ডকে বাঁচিয়েছি। বড় জয় পেয়েছি।’ এর জবাবে কিমেল ঠাট্টা করে বলেন, ‘কেউ কি বলতে পারবেন, সুইজারল্যান্ডে কোন ভাষায় কথা বলা হয়? ঠিকই ধরেছেন : জার্মান। ওরা তো আগে জার্মানেই কথা বলছে।’

কিমেল ট্রাম্পের বক্তৃতাকে ‘ডনসেন্স’ বলে আখ্যা দেন এবং কয়েকটি ভুল উচ্চারণের কথাও তুলে ধরেন। আজারবাইজান শব্দটি ট্রাম্প যেভাবে বারবার ভুলভাবে উচ্চারণ করেছেন, সেটি নিয়েও কৌতুক করেন তিনি। কিমেল বলেন, বন্ধুরা, প্রস্তুত হন : আমরা ঢুকে পড়েছি ‘ডিমেনশিয়াকন ৫’-এ।

গ্রিনল্যান্ড ও আইসল্যান্ড গুলিয়ে ফেলার অভিযোগও তোলেন কিমেল। শেষে তিনি ব্যঙ্গ করে একটি ‘সহজ টিপস’ দেন ট্রাম্পকে- গ্রিনল্যান্ড বরফে ঢাকা, আর আইসিই-ল্যান্ড হলো মিনিয়াপোলিস, যেটাকে আপনি ফেডারেল এজেন্টে ভরে দিচ্ছেন।
উল্লেখ্য গত বছর ট্রাম্পকে নিয়ে একটি রসিকতার জেরে কিমেলের শো সাময়িকভাবে বন্ধ হলেও জনসমর্থনের চাপে তা আবার সম্প্রচারে ফিরে আসে।

সময়ের আলো/এসকে/



  বিষয়:   মেলানিয়া  ট্রাম্প  নিশানা  কিমেল 


Loading...
Loading...
- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: