সুভাষচন্দ্র বসুর জন্মদিন আজ

সময়ের আলো ডেস্ক

সুভাষচন্দ্র বসু কংগ্রেস দলের বামপন্থী নেতা, ফরওয়ার্ড ব্লকের প্রতিষ্ঠাতা ও ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির সর্বাধিনায়ক। তার পিতা জানকীনাথ বসু ও মাতা

2026-01-23T06:04:13+00:00
2026-01-23T06:04:13+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সুভাষচন্দ্র বসুর জন্মদিন আজ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬, ৬:০৪ এএম 
সুভাষচন্দ্র বসু। ছবি : সংগৃহীত
সুভাষচন্দ্র বসু কংগ্রেস দলের বামপন্থী নেতা, ফরওয়ার্ড ব্লকের প্রতিষ্ঠাতা ও ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির সর্বাধিনায়ক। তার পিতা জানকীনাথ বসু ও মাতা প্রভাবতী দেবী। ১৮৯৭ সালের ২৩ জানুয়ারি কটকে জন্মগ্রহণ করেন। কটকেই তিনি বড় হন এবং মাধ্যমিক স্তর পর্যন্ত লেখাপড়া করেন। প্রেসিডেন্সি কলেজে তার উচ্চশিক্ষা শুরু হয়। তবে জনৈক ইউরোপীয় শিক্ষকের সঙ্গে কথিত অসদাচরণের জন্য তাকে ওই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বহিষ্কার করা হয়। এরপর তিনি কলকাতার স্কটিশ চার্চ কলেজে ভর্তি হন এবং সেখান থেকেই ডিস্টিংকশনসহ দর্শনশাস্ত্রে অনার্স ডিগ্রি লাভ করেন। আইসিএস পরীক্ষায় অংশগ্রহণের জন্য তিনি ১৯১৯ সালে ইংল্যান্ড যান। সাফল্যের সঙ্গে কাক্সিক্ষত ইন্ডিয়ান সিভিল সার্ভিসে যোগদান করেন। কিন্তু অনতিবিলম্বে তিনি তার সিদ্ধান্ত পরিবর্তন করেন। তিনি সিভিল সার্ভিস থেকে ইস্তফা দিয়ে চিত্তরঞ্জন দাশের নেতৃত্বে ভারতের জাতীয়তাবাদী রাজনীতিতে যোগ দেন। তিনি বাংলা প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি হন। ১৯২৮ সালে কলকাতায় কংগ্রেস দলের ঐতিহাসিক সম্মেলনে সুভাষ কংগ্রেস স্বেচ্ছাসেবক বাহিনীর প্রধান হিসেবে কাজ করেন। তিনি নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের সভাপতি ও পরের বছর কলকাতা করপোরেশনের মেয়র হন।

১৯৩৮ সালে সুভাষ সর্বসম্মতিক্রমে কংগ্রেস সভাপতি নির্বাচিত হন। পরের বছর তিনি ওই একই পদে পুনর্নির্বাচিত হন। ১৯৩৯ সালের এপ্রিলে তিনি কংগ্রেস সভাপতি পদ থেকে ইস্তফা দেন। তিনি ফরওয়ার্ড ব্লক ও কিষান সভার যুক্ত উদ্যোগে ১৯৪০ সালের মার্চে বিহারের রামগড়ে এক আপসবিরোধী সম্মেলনের আয়োজন করেন। ১৯৪০ সালের জুলাই মাসে সুভাষচন্দ্র বসুকে কলকাতার হলওয়েল মনুমেন্ট অপসারণ আন্দোলনে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়। কারাবন্দি থাকাকালে তিনি অনশন ধর্মঘট শুরু করেন এবং ডিসেম্বর মাসে তাকে মুক্তি দেওয়া হয়।

১৯৪১ সালের ২৬ জানুয়ারি সুভাষ গোপনে কলকাতা ত্যাগ করেন। কাবুল হয়ে রাশিয়ায় প্রবেশ করেন। রাশিয়া থেকে বার্লিনে পৌঁছানোর পর তিনি ব্রিটিশবিরোধী আন্দোলন সংগঠনের জন্য জার্মানির সমর্থন লাভ করেন। তিনি ভারতের জন্য অস্থায়ী স্বাধীন সরকার গঠন করেন। বার্লিন থেকে নিয়মিত বেতার সম্প্রচারের মাধ্যমে তার ধ্যান-ধারণা প্রচার করতে থাকেন। জার্মানি ও জাপান সরকারের সমর্থন লাভ করে সুভাষ সিঙ্গাপুর অভিমুখে জলপথে একটি সাবমেরিনে তার যাত্রা শুরু করেন। ১৯৪৩ সালের ২ জুলাই সেখানে পৌঁছেন। ১৯৪৫ সালের ১৮ আগস্টে ফরমোজায় এক বিমান দুর্ঘটনায় তিনি নিহত হন বলা হয়ে থাকে।

সময়ের আলো/এসকে/




  বিষয়:   সুভাষচন্দ্র বসু  জন্মদিন 


Loading...
Loading...
- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: