সুপ্রিম কোর্ট সচিবালয়ের যুগ্মসচিব হলেন মনজুর কাদের

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

সুপ্রিম কোর্ট সচিবালয়ের যুগ্মসচিব হিসেবে নিয়োগ পেয়েছেন আইন ও বিচার বিভাগের উপসচিব মনজুর কাদের।গত বৃহস্পতিবার (২২ জানুয়ারি) আইন ও বিচার

2026-01-24T17:49:03+00:00
2026-01-24T17:49:03+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আইন-আদালত
সুপ্রিম কোর্ট সচিবালয়ের যুগ্মসচিব হলেন মনজুর কাদের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ৫:৪৯ পিএম 
সংগৃহীত ছবি
সুপ্রিম কোর্ট সচিবালয়ের যুগ্মসচিব হিসেবে নিয়োগ পেয়েছেন আইন ও বিচার বিভাগের উপসচিব মনজুর কাদের।

গত বৃহস্পতিবার (২২ জানুয়ারি) আইন ও বিচার বিভাগ থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়, প্রধান বিচারপতির অভিপ্রায় মোতাবেক আইন ও বিচার বিভাগের উপসচিব (জেলা ও দায়রা জজ) মনজুর কাদেরকে সুপ্রিম কোর্ট সচিবালয়ের যুগ্মসচিব পদে পদায়নের জন্য বর্তমান কর্মস্থল থেকে বদলি করা হয়েছে। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তার চাকরি প্রধান বিচারপতির অধীনে ন্যস্ত করা হলো।


তাকে দফতর প্রধান কর্তৃক মনোনীত কর্মকর্তার কাছে ২৫ জানুয়ারি বর্তমান পদের দায়িত্বভার হস্তান্তর করে কর্মস্থলে যোগদানের জন্য অনুরোধ করা হয় প্রজ্ঞাপনে।

আরআর



  বিষয়:   মনজুর কাদের  সুপ্রিম কোর্ট  সচিবালয় 


Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: