চাঁদাবাজি নিয়ন্ত্রণে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

ঢাকা-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, চাঁদাবাজি নিয়ন্ত্রণে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।শনিবার

2026-01-24T19:40:44+00:00
2026-01-24T19:40:44+00:00
 
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি
চাঁদাবাজি নিয়ন্ত্রণে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : মির্জা আব্বাস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ৭:৪০ পিএম 
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ছবি : সংগৃহীত
ঢাকা-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, চাঁদাবাজি নিয়ন্ত্রণে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। 

শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে ‘ফ্রিল্যান্সিংয়ে ফিউচার’ শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের পর হটলাইন চালু করে দুই মাস চাঁদাবাজি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছিল। কিন্তু হটলাইন বন্ধ করে দেওয়ার পর সব দল ও প্রশাসনের কিছু লোক মিলে আবার চাঁদাবাজির সঙ্গে জড়িয়ে পড়েছেন।’ 

তিনি বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কোনো প্রতিশ্রুতির রাজনীতিতে যেতে চাই না। ভোটারদের জন্য যা প্রয়োজন, তাই করব। এর বাইরে কোনো অঙ্গীকারে আমি বিশ্বাসী নই।’ 


তিনি আরও বলেন, ‘মাদক এখন সারাদেশের একটি ব্যাধিতে পরিণত হয়েছে। যারা মাদকের সঙ্গে জড়িত, তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে।’ 

ব্যক্তিগত জীবনের উপলব্ধির কথা তুলে ধরে আবেগঘন কণ্ঠে মির্জা আব্বাস বলেন, ‘আমার জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি। এখন নেওয়ার কিছু নেই, দেওয়ার আছে সব। জীবনের শেষ সময়টুকু মানুষের সেবায় উৎসর্গ করতে চাই।’

সময়ের আলো/কেএইচও

  বিষয়:   চাঁদাবাজি  নিয়ন্ত্রণ  সামাজিক আন্দোলন  মির্জা আব্বাস 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: