‘নির্বাচন সুষ্ঠু হলে জামায়াত ক্ষমতায় আসতে পারবে না’

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

বাংলাদেশে ভারতের সাবেক হাইকমিশনার ও বর্তমান রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন, আসন্ন নির্বাচন অবাধ ও সুষ্ঠু হলে জামায়াত ইসলামী ক্ষমতায়

2026-01-24T19:23:52+00:00
2026-01-24T21:54:12+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
‘নির্বাচন সুষ্ঠু হলে জামায়াত ক্ষমতায় আসতে পারবে না’
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ৭:২৩ পিএম  আপডেট: ২৪.০১.২০২৬ ৯:৫৪ পিএম
রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শ্রিংলা। ছবি : সংগৃহীত
বাংলাদেশে ভারতের সাবেক হাইকমিশনার ও বর্তমান রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন, আসন্ন নির্বাচন অবাধ ও সুষ্ঠু হলে জামায়াত ইসলামী ক্ষমতায় আসতে পারবে না।

শুক্রবার (২৩ জানুয়ারি) ভারতের পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেছেন। সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়া এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। 

হর্ষবর্ধন শ্রিংলা বলেন, ‘যদি নির্বাচন অবাধ ও সুষ্ঠু না হয় এবং কারচুপি হয়, তাহলে ইসলামপন্থী দলটি ক্ষমতায় আসতে পারে। নাহলে তাদের ক্ষমতায় আসার সম্ভাবনা কম। দলটির ভোটের হার পাঁচ থেকে সাত শতাংশ, তাও আবার অন্য রাজনৈতিক দলগুলোর সহায়তায়।’


তিনি বলেন, ‘বাংলাদেশ থেকে লোকজন এখানে আসছেন এবং রাজনৈতিক স্বার্থে তাদের থাকতে দেওয়া হচ্ছে। এই অনুপ্রবেশকারীরা একটি সমস্যা এবং আমাদের এই চর্চা বন্ধ করতে হবে। আমরা চাই, বাংলা উন্নয়নের পথে এগিয়ে যাক।’

তিনি আরও বলেন, ‘যারা অন্তর্বর্তীকালীন প্রশাসন পরিচালনা করছেন তারা নিজেদেরকে সেই জায়গায় দাঁড় করিয়েছেন... তারা নির্বাচিত হননি। এই প্রশাসন এমন কিছু সিদ্ধান্ত নিচ্ছে, যা জনগণের কাছে গ্রহণযোগ্য নয়। ভারত সরকার স্পষ্ট করে জানিয়েছে, সব রাজনৈতিক দলের নির্বাচনে অংশ নেওয়া উচিত, কিন্তু সেটি হচ্ছে না।’

সময়ের আলো/কেএইচও



  বিষয়:   নির্বাচন  জামায়াত  হর্ষবর্ধন শ্রিংলা 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: