ইরান যুদ্ধ আমরা শুরু করিনি : ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ যুক্তরাষ্ট্র শুরু করেনি। আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে

2026-10-29T22:56:08+00:00
2026-10-29T22:56:08+00:00
 
  বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,
১৩ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
ইরান যুদ্ধ আমরা শুরু করিনি : ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১০:৫৬ পিএম 
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংগৃহীত ছবি
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ যুক্তরাষ্ট্র শুরু করেনি। আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ওহাইওর চিলিকোথ শহরে এক নির্বাচনি সমাবেশে তিনি এ মন্তব্য করেন। বৃহস্পতিবারের ওই সমাবেশে ট্রাম্প বলেন, ‘আমরা এই যুদ্ধ শুরু করিনি। ১৯৭৯ সাল থেকেই ইরান এই সংঘাত শুরু করেছে। আমার দায়িত্ব নেওয়ার অনেক আগেই এই সমস্যার সমাধান করা উচিত ছিল।’ খবর ফক্স নিউজের। 

ট্রাম্প বলেন, গত সপ্তাহে এক কংগ্রেস সদস্যের মুখে তিনি শুনেছেন, ‘ট্রাম্প এই যুদ্ধ শুরু করেননি।’ তাঁর দাবি, ১৯৭৯ সালে ইরান এই যুদ্ধ শুরু করেছিল এবং এতে অনেক আমেরিকান নিহত হয়েছেন।

ইরানের ব্যবহৃত অস্ত্রের প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেন, রাস্তার পাশে পেতে রাখা বোমা ছিল দেশটির পছন্দের অস্ত্র। এসব হামলার নেতৃত্বে ছিলেন কাসেম সোলেইমানি, যিনি এখন মৃত।


ওহাইওর সমাবেশে ট্রাম্প আরও দাবি করেন, চলমান যুদ্ধের কারণে ইরানের সামরিক সক্ষমতা, বিশেষ করে ড্রোন উৎপাদন, ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। তাঁর ভাষ্য, পর্যাপ্ত বিদ্যুৎ না থাকায় ড্রোন নির্মাতারা চরম সংকটে পড়েছেন। ইরানের কাছে এখনো কিছু ক্ষেপণাস্ত্র থাকলেও আগের তুলনায় এর সংখ্যা অনেক কমে গেছে বলে দাবি করেন তিনি।

এদিকে, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের মাধ্যমে তেহরানের সঙ্গে নতুন করে শান্তি আলোচনা শুরু করার উদ্যোগ এবং চিঠি পাঠানোর খবর অস্বীকার করেছেন ট্রাম্প। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শান্তি আলোচনা শুরুর জন্য ভ্যান্সকে তিনি কোনো নির্দেশ দেননি।

এর আগে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল-এর এক প্রতিবেদনে বলা হয়েছিল, শান্তি আলোচনা পুনরুজ্জীবিত করার প্রচেষ্টার অংশ হিসেবে ভ্যান্স ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি মোহসেন রেজাইয়ের কাছে একটি চিঠি পাঠিয়েছেন।

সময়ের আলো/ইউএমএইচ
  বিষয়:   ইরান  যুদ্ধ  ট্রাম্প 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: