নেতানিয়াহুকে সরাতে সহায়তায় প্রস্তুত আরব দলগুলো : জয়েন্ট লিস্ট

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুদ্ধাপরাধে অভিযুক্ত দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সরকারকে ক্ষমতাচ্যুত করতে আরব দলগুলো নতুন সরকারকে রাজনৈতিক সহায়তা করতে প্রস্তুত

2026-10-29T20:30:29+00:00
2026-10-29T20:30:29+00:00
 
  বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,
১৩ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
নেতানিয়াহুকে সরাতে সহায়তায় প্রস্তুত আরব দলগুলো : জয়েন্ট লিস্ট
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ৮:৩০ পিএম 
বুথফেরত জরিপের ফল আসার পর ইসরায়েলের নাজারেথে নির্বাচনী প্রধান কার্যালয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন জয়েন্ট লিস্ট। ছবি : রয়টার্স
যুদ্ধাপরাধে অভিযুক্ত দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সরকারকে ক্ষমতাচ্যুত করতে আরব দলগুলো নতুন সরকারকে রাজনৈতিক সহায়তা করতে প্রস্তুত আছে বলে জানিয়েছে ইসরায়েলি আরব দল দ্য জয়েন্ট লিস্ট।    

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এক বিবৃতিতে জয়েন্ট লিস্ট বলেছে, আমাদের জনগণ এ মুহূর্তের গুরুত্ব সম্পর্কে জানে এবং তারা ঝাঁকে ঝাঁকে ভোট দিতে গিয়েছিলেন। জয়েন্ট লিস্ট তার সর্বশক্তি দিয়ে নেতানিয়াহুর শাসনের অবসান ঘটাতে কাজ করবে। নেতানিয়াহুর একটি বিকল্প সরকার তৈরিতে আমরা রাজনৈতিক সহায়তা করতে প্রস্তুত। যেই সরকার সত্যিকারের বিকল্প হবে এবং বর্তমান সরকারের বর্ণবাদী নীতিতে সত্যিকারের পরিবর্তন আনবে।   

এর আগে, জয়েন্ট লিস্টের চেয়ারম্যান ইউসেফ জাবারিন চ্যানেল-১৩-কে বলেছিলেন, যারাই নেতানিয়াহুর রক্তপাত সরকারের সত্যিকারের বিকল্প চায়, তাদের আমাদের সঙ্গে কথা বলতে হবে সেই পথ খোলার জন্য, যেটির আকাঙ্খা ইসরায়েলি জনগণ করছে। 

এদিকে, ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে আসন আছে ১২০টি। এরমধ্যে দুই আরব দল জয়েন্ট লিস্ট এবং রা’ম মিলে ১৯টি আসন পেতে যাচ্ছে। ফলে তাদের ছাড়া এখন ইসরায়েলে নতুন সরকার গঠনের প্রক্রিয়া প্রায় অসম্ভব হয়েছে। নেতানিয়াহুর বিরোধী ইহুদি দলগুলো যদি সরকার গঠন করতে চায় তাহলে আরবদের সঙ্গে জোট করতে হবে। নয়তো নেতানিয়াহুর সঙ্গেই তাদের সমঝোতা করতে হবে। আর এটিও যদি না হয় তাহলে নতুন করে নির্বাচন আয়োজন করতে হবে।


সময়ের আলো/ইউএমএইচ

  বিষয়:   জয়েন্ট লিস্ট  নির্বাচন  নেতানিয়াহু 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: