ইরানি চলচ্চিত্র পরিচালক জাফর পানাহির ৫ বছরের কারাদণ্ড, কী অভিযোগে শাস্তি?

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক জাফর পানাহিকে পাঁচ বছর এক মাসের কারাদণ্ড দিয়েছেন তেহরানের একটি বিশেষ আদালত। আগের মামলায় এক বছরের

2026-10-29T01:39:04+00:00
2026-10-29T02:23:54+00:00
 
  বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,
১৩ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
ইরানি চলচ্চিত্র পরিচালক জাফর পানাহির ৫ বছরের কারাদণ্ড, কী অভিযোগে শাস্তি?
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১:৩৯ এএম  আপডেট: ২৯.১০.২০২৬ ২:২৩ এএম
ইরানের প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক জাফর পানাহি। ছবি : সংগৃহীত
ইরানের প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক জাফর পানাহিকে পাঁচ বছর এক মাসের কারাদণ্ড দিয়েছেন তেহরানের একটি বিশেষ আদালত। আগের মামলায় এক বছরের সাজাও বহাল রয়েছে। তবে নতুন মামলায় ঠিক কী অভিযোগে তাকে এই শাস্তি দেওয়া হয়েছে, তা এখনো প্রকাশ করা হয়নি।

পরিচালকের আইনজীবী মোস্তফা নিলি জানিয়েছেন, পানাহির অনুপস্থিতিতে আদালত এই রায় দিয়েছেন। শুনানির আগে তাকে কোনো বিজ্ঞপ্তিও পাঠানো হয়নি বলে দাবি করেছেন তিনি। গত সপ্তাহে পরিচালকের ব্যাংক হিসাব বন্ধ করে দেওয়া হলে বিষয়টি খতিয়ে দেখতে গিয়ে নতুন রায়ের কথা জানতে পারেন তাঁরা।

কারাদণ্ডের পাশাপাশি পানাহির স্থাবর ও অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী দুই বছর সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো কার্যক্রম চালাতে পারবেন না তিনি। একই সময়ের জন্য তার বিদেশযাত্রার ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে নতুন সাজা কবে কার্যকর হবে, তা এখনো নিশ্চিত নয়।


এর আগে ইরান সরকারের বিরুদ্ধে প্রচার চালানোর অভিযোগে পানাহিকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। ওই মামলায় বিদেশযাত্রা এবং রাজনৈতিক ও সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত হওয়ার ক্ষেত্রেও বিধিনিষেধ আরোপ করা হয়। বর্তমানে তার বিরুদ্ধে তিনটি মামলা বিচারাধীন রয়েছে।

২০২৬ সালের ৩০ মার্চ ইরানে ফিরেছিলেন পানাহি। এর আগে তার পরিচালিত ‘ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট’ ছবির প্রচারে বিভিন্ন দেশে ঘুরেছেন তিনি। ২০২৫ সালের কান চলচ্চিত্র উৎসবে ছবিটি সম্মানিত হয় এবং অস্কারের মনোনয়নও পায়।

২০১০ সালেও কারাদণ্ডের পাশাপাশি ছবি নির্মাণ, চিত্রনাট্য লেখা, সাক্ষাৎকার দেওয়া ও বিদেশযাত্রায় নিষেধাজ্ঞার মুখে পড়েছিলেন এই পরিচালক। ২০২২ সালের জুলাইয়ে গ্রেপ্তারের পর প্রায় সাত মাস বন্দি ছিলেন তিনি। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে মুক্তি পান পানাহি।


সময়ের আলো/এমকে
  বিষয়:   ইরান  চলচ্চিত্র  পরিচালক  জাফর পানাহি  কারাদণ্ড  অভিযোগ  শাস্তি 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: