সৌদি আরবের দুটি সামরিক বিমানে হামলা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

সৌদি আরবের বিরুদ্ধে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ব্যবহার উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করেছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিরা। এবার দেশটির দুটি সামরিক পরিবহন বিমানকে

2026-10-28T23:43:13+00:00
2026-10-28T23:43:13+00:00
 
  বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
সৌদি আরবের দুটি সামরিক বিমানে হামলা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১১:৪৩ পিএম 
ছবি : সংগৃহীত
সৌদি আরবের বিরুদ্ধে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ব্যবহার উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করেছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিরা। এবার দেশটির দুটি সামরিক পরিবহন বিমানকে লক্ষ্যবস্তু করে হামলা চালিয়েছে তারা। এই হামলাতেও ব্যবহার করা হয়েছে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে হুতি-সংশ্লিষ্ট টেলিভিশনে দেওয়া ভাষণে এই তথ্য জানান গোষ্ঠীটির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারে।

তিনি বলেন, মঙ্গলবার রাতে মহান আল্লাহ তায়ালার সহায়তায় ইয়েমেনের সশস্ত্র বাহিনী দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে সৌদি আরবের দুটি সামরিক পরিবহন বিমানকে লক্ষ্যবস্তু করে।


তার ভাষ্য অনুযায়ী, প্রথম বিমানটিকে সৌদি আরবের নজরান বিমানবন্দরে ও দ্বিতীয় বিমানটিকে খামিস মুশাইতের কিং খালিদ বিমানঘাঁটিতে লক্ষ্যবস্তু করা হয়। তিনি দাবি করেন, উভয় অভিযানই নির্ধারিত লক্ষ্য অর্জনে সফল হয়েছে।

ইয়াহিয়া সাসে আরও বলেন, সৌদি আরবের আবহা আন্তর্জাতিক বিমানবন্দরেও ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। তার দাবি, ড্রোনটি নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানে, যার ফলে বিমানবন্দরের ফ্লাইট পরিচালনা বন্ধ হয়ে যায়।

সূত্র : মেহের নিউজ

সময়ের আলো/কেআই
  বিষয়:   সৌদি আরব  দুটি সামরিক বিমানে হামলা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: