নেতানিয়াহুকে নিশ্চিত পরাজয় থেকে বাঁচিয়েছি : ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইসরায়েলের নির্বাচনে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সমর্থন দিয়ে তাকে ‘নিশ্চিত পরাজয়’ থেকে বাঁচিয়েছেন বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে

2026-10-28T23:15:30+00:00
2026-10-28T23:15:30+00:00
 
  বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
নেতানিয়াহুকে নিশ্চিত পরাজয় থেকে বাঁচিয়েছি : ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১১:১৫ পিএম 
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংগৃহীত ছবি
ইসরায়েলের নির্বাচনে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সমর্থন দিয়ে তাকে ‘নিশ্চিত পরাজয়’ থেকে বাঁচিয়েছেন বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে দেশটির পার্লামেন্ট নেসেটের নির্বাচনে ভোট গণনার প্রাথমিক ফলে কোনো রাজনৈতিক দল বা জোটই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় একক সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে পারেনি।

ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের বরাতে জানা গেছে, ৮৫ শতাংশ ভোট গণনা শেষে নেতানিয়াহুর লিকুদ পার্টির নেতৃত্বাধীন ডানপন্থী জোট ৫৩টি আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে, সাবেক সেনাপ্রধান ও ইয়াশার নেতা গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন নেতানিয়াহুবিরোধী ইহুদিপন্থী জোট পেয়েছে ৪৮টি আসন। আরব লিস্ট পেয়েছে ১৯টি আসন।

ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের মোট আসন ১২০টি। সরকার গঠনের জন্য প্রয়োজন অন্তত ৬১টি আসন। ফলে ভোট গণনার এই পর্যায়ে কোনো পক্ষই একক সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে পারেনি। তবে একক দল হিসেবে আসনসংখ্যায় এগিয়ে রয়েছে লিকুদ পার্টি।

এমন পরিস্থিতিতে ইসরায়েলে পরবর্তী সরকার গঠন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে কয়েক সপ্তাহ, এমনকি কয়েক মাস ধরে দর-কষাকষি চলতে পারে। সরকার গঠনের সমীকরণে আরব দলগুলোও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

নির্বাচন নিয়ে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, ‘এসবকিছুই ঘটেছে প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থনের পর। যিনি শুধু মধ্যপ্রাচ্য, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ভালো চান!’


ইসরায়েলের নির্বাচনের আগে প্রকাশ্যেই নেতানিয়াহুকে সমর্থন জানিয়েছিলেন ট্রাম্প। তবে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স অন্য দেশের নির্বাচনে কোনো প্রার্থীকে প্রকাশ্যে সমর্থন জানাতে অস্বীকৃতি জানিয়েছিলেন।

এবারের নির্বাচনে ইসরায়েলি আরবরা উল্লেখযোগ্য সাফল্য পেয়েছেন। প্রধান দুই রাজনৈতিক জোটের কেউই একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠনে আরব দলগুলোর সমর্থন গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

তবে আরবদের সমর্থন নিয়ে সরকার গঠনের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন নেতানিয়াহু। নির্বাচনের ফলাফলে এগিয়ে থাকার খবরের মধ্যে জেরুজালেমে লিকুদ পার্টির প্রধান কার্যালয়ে সমর্থকদের সামনে হাজির হয়ে তিনি বলেন, সম্ভাব্য সরকার গঠন নিয়ে এখনই কথা বলা আগাম হয়ে যাবে। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে তিনি ভোটের ‘প্রকৃত ফলাফল’ পাওয়ার অপেক্ষা করবেন। 


সময়ের আলো/ইউএমএইচ
  বিষয়:   ট্রাম্প  নেতানিয়াহু 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: