মুসলিমদের ভোটেই আটকে নেতানিয়াহুর জয়!

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইসরায়েলের নির্বাচনে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোটকে পরাজিত করতে আরব নাগরিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন হাদাশ-তাআল দলের নেতা আইমান

2026-10-28T23:00:32+00:00
2026-10-28T23:00:32+00:00
 
  বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,
১৩ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
মুসলিমদের ভোটেই আটকে নেতানিয়াহুর জয়!
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১১:০০ পিএম 
ইসরায়েলের হাদাশ-তাআল দলের নেতা আইমান ওদেহ। ছবি : আল-জাজিরা
ইসরায়েলের নির্বাচনে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোটকে পরাজিত করতে আরব নাগরিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন হাদাশ-তাআল দলের নেতা আইমান ওদেহ। তার মতে, আরব নাগরিকদের ভোট না থাকলে নেতানিয়াহু ও তার মিত্ররা নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যেতেন।      

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ওদেহ বলেন, ‘আরব নাগরিকেরা না থাকলে নেতানিয়াহু, বেন-গভির ও স্মোত্রিচ আজই উদ্‌যাপন করতেন।’   

তবে তিনি বলেন, বাস্তবতা আরও জটিল। শুধু আরব নাগরিকেরাও এককভাবে পরিবর্তন আনতে পারবেন না। আবার তাদের বাদ দিয়েও নেতানিয়াহু ও তার মিত্রদের পরাজিত করা অসম্ভব। 


ওদেহ বলেন, ‘একটি উন্নত ভবিষ্যৎ গড়তে হলে ইহুদি ও আরবদের মধ্যে প্রকৃত ও সমান অংশীদারত্ব প্রয়োজন। আমাদের সবারই এমন একটি ভবিষ্যৎ পাওয়ার অধিকার রয়েছে।’

আইমান ওদেহ আহমাদ তিবির সঙ্গে যৌথভাবে হাদাশ-তাআল দলকে নেতৃত্ব দিচ্ছেন। তার বক্তব্যে ইসরায়েলের রাজনৈতিক সমীকরণে আরব নাগরিকদের ভোট এবং ইহুদি-আরব রাজনৈতিক সহযোগিতার গুরুত্ব উঠে এসেছে। 

সূত্র : আল-জাজিরা 

সময়ের আলো/ইউএমএইচ

  বিষয়:   নেতানিয়াহু  মুসলিম  ভোট 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: