প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১২:০৬ পিএম
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ লেফটেন্যান্ট জেনারেল ব্রেট সিলভিয়াকে বরখাস্ত করেছেন। ছবি : সংগৃহীত মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ লেফটেন্যান্ট জেনারেল ব্রেট সিলভিয়াকে বরখাস্ত করেছেন। তিনি মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট স্টাফে কৌশল, পরিকল্পনা ও নীতিবিষয়ক পরিচালকের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে সিলভিয়ার পূর্বসূরি লেফটেন্যান্ট জেনারেল জোসেফ ম্যাকগিকেও অবসরে যেতে বাধ্য করেছিলেন হেগসেথ।
জয়েন্ট স্টাফের এক মুখপাত্র আল জাজিরাকে বলেন, চেয়ারম্যান, জয়েন্ট স্টাফ এবং জয়েন্ট ফোর্স দেশের প্রতি সিলভিয়া ও তার পরিবারের ৩২ বছরের সেবার জন্য কৃতজ্ঞ। জীবনের পরবর্তী অধ্যায়ে তাদের সাফল্যও কামনা করেন তিনি।
তবে সিলভিয়ার বিদায়ের আনুষ্ঠানিক কারণ জানানো হয়নি। এমন এক সময়ে এ ঘটনা ঘটল, যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক পদক্ষেপ নেওয়ার বিষয়টি বিবেচনা করছেন।
সময়ের আলো/কেএইচও