মার্কিন কূটনৈতিক কর্মীদের সৌদি আরব ছাড়ার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

সৌদি আরব থেকে জরুরি নয়— এমন সরকারি কর্মী ও তাদের পরিবারের সদস্যদের চলে যাওয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে নিরাপত্তাঝুঁকি বেড়ে

2026-10-29T08:19:08+00:00
2026-10-29T08:19:08+00:00
 
  বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,
১৩ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
মার্কিন কূটনৈতিক কর্মীদের সৌদি আরব ছাড়ার নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ৮:১৯ এএম 
দেশটিতে নিরাপত্তাঝুঁকি বেড়ে যাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ছবি : সংগৃহীত
সৌদি আরব থেকে জরুরি নয়— এমন সরকারি কর্মী ও তাদের পরিবারের সদস্যদের চলে যাওয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে নিরাপত্তাঝুঁকি বেড়ে যাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) জারি করা এক নিরাপত্তা সতর্কবার্তায় সৌদি আরবের মার্কিন মিশন একথা জানান।

সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড বলছে, হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা এবং বিমানবন্দরসহ গুরুত্বপূর্ণ অবকাঠামোয় হামলার আশঙ্কায় মার্কিন কর্মীদের চলাচলেও বিধিনিষেধ আরোপ করেছে ওয়াশিংটন।

নিরাপত্তা সতর্কবার্তায় সৌদি আরবে অবস্থিত মার্কিন মিশন জানায়, গত ২৩ অক্টোবর থেকেই এই নির্দেশ কার্যকর হয়েছে। সৌদি আরবে মার্কিন কর্মকর্তা-কর্মচারীদের জন্য ঝুঁকি বাড়তে থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


সতর্কবার্তায় বলা হয়, হুতি বিদ্রোহীদের বিমানবন্দর ও অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে চালানো হামলায় বেসামরিক মানুষের প্রাণহানি ঘটেছে। এসব হামলার কারণে যাতায়াত ব্যবস্থায়ও বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হয়েছে। এতে সংঘাত আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর সৌদি আরবের বিমানবন্দর ব্যবহারের ক্ষেত্রেও মার্কিন সরকারি কর্মীদের ওপর বিধিনিষেধ আরোপ করেছে ওয়াশিংটন। এখন থেকে দেশটির যেকোনো বিমানবন্দর দিয়ে যাতায়াত করতে হলে তাদের বিশেষ অনুমতি নিতে হবে।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   মার্কিন কূটনৈতিক  কর্মী  সৌদি আরব  নির্দেশ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: