বাপ-দাদার জমি বিক্রি করে রাজনীতি করি : মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি

সারাদেশ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আপনারা সবাই আমাকে ও আমার বাপ-চাচাকে চিনেন। আমরা রাজনীতি করে সম্পদ করিনি।‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌ আমরা

2026-01-25T15:12:33+00:00
2026-01-25T15:12:33+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
বাপ-দাদার জমি বিক্রি করে রাজনীতি করি : মির্জা ফখরুল
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৫ জানুয়ারি, ২০২৬, ৩:১২ পিএম 
রোববার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের বরুনাগাঁও এক সমাবেশে কথা বলেন মির্জা ফখরুল। সংগৃহীত ছবি
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আপনারা সবাই আমাকে ও আমার বাপ-চাচাকে চিনেন। আমরা রাজনীতি করে সম্পদ করিনি।‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌ আমরা বাপ-দাদাদের জমি বিক্রি করে রাজনীতি করি, আপনাদের আমানতের খেয়ানত করব না। 

রোববার (২৫ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের বরুনাগাঁও দাখিল মাদরাসা মাঠে নির্বাচনী গণসংযোগে এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, আমার দলের কেউ আওয়ামী লীগের মতো দুর্বৃত্তায়নের সঙ্গে জড়িত হলে কঠোর ব্যবস্থা নেব। আমরা তাদের মতো করব না। 

রাজনীতিতে ধর্মের ব্যবহার ঠিক নয় উল্লেখ করে তিনি বলেন, জামায়াতে ইসলাম ১৯৯১ সালে নির্বাচন করেছিল এবং তারা নির্বাচনে কখনো ভালো করতে পারেনি। 

তিনি বলেন, তারেক রহমান সঠিকভাবে দেশকে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিতে পারবেন। বিএনপি সরকার গঠন করলে কৃষকরা সহজেই সার পাবে, সার সংকট থাকবে না। মা-বোনরা ফ্যামিলি কার্ড পাবেন। যুবকদের কর্মসংস্থানের জন্য অতিতে আমরা কাজ করেছি, আগামীতেও করব। 


বিএনপি মহাসচিব বলেন, আমরা এ দেশে উদারপন্থি গণতন্ত্র চাই, নির্বাচনের মাধ্যমে সরকারে যেতে চাই। স্লোগান দিলে ভোট আসবে না। সৎকাজ করে মানুষের মন জয় করতে হবে।

আরআর



  বিষয়:   ঠাকুরগাঁও  মির্জা ফখরুল  বিএনপি  ভোট  নির্বাচন 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: