ককটেল ফাটিয়ে ২৪ লাখ টাকা ছিনতাই

গাজীপুর প্রতিনিধি

সারাদেশ

গাজীপুরে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে মোবাইল ব্যাংকিংয়ের এক মানি কালেক্টরের কাছ থেকে ২৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এসময় বিস্ফোরণের বিকট

2026-01-25T22:13:50+00:00
2026-01-25T22:13:50+00:00
 
  বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬,
১৯ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
ককটেল ফাটিয়ে ২৪ লাখ টাকা ছিনতাই
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৫ জানুয়ারি, ২০২৬, ১০:১৩ পিএম 
ককটেল ফাটিয়ে ২৪ লাখ টাকা ছিনতাই। ছবি : সংগৃহীত
গাজীপুরে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে মোবাইল ব্যাংকিংয়ের এক মানি কালেক্টরের কাছ থেকে ২৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এসময় বিস্ফোরণের বিকট শব্দে মুহূর্তেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

রোববার (২৫ জানুয়ারি) বিকাল চারটার দিকে মহানগরীর বাসন চৌরাস্তা এলাকার কাজিম উদ্দিন চৌধুরী স্কুল অ্যান্ড কলেজের সামনে এ ঘটনা ঘটে। এতে আহত হন মানি কালেক্টর মো. হাবিবুর রহমান।

Advertisement
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বিকালে তিনটি মোটরসাইকেলে করে আসা ছয় মুখোশধারী হঠাৎ করে মানি কালেক্টর হাবিবুরকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণে তিনি আহত হলে ছিনতাইকারী তার কাছে থাকা নগদ ২৪ লাখ টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

ঘটনার পর স্থানীয় লোকজন আহত হাবিবুরকে উদ্ধার করে গাজীপুরের তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং এজেন্ট শাখার একাধিক কর্মচারী জানান, গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস এলাকার একটি এজেন্ট শাখা থেকে চান্দনা-চৌরাস্তার মূল শাখায় জমা দেওয়ার উদ্দেশ্যে প্রায় ২৫ লাখ টাকা নিয়ে যাচ্ছিলেন মানি কালেক্টর হাবিবুর রহমান। পূর্ব পরিকল্পনা অনুযায়ী, দুষ্কৃতকারীরা তার গতিরোধ করে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে টাকা ছিনিয়ে নেয়।


এ বিষয়ে বাসন থানার (ওসি) মো. হারুন অর রশিদ বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশ কাজ শুরু করেছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করা হচ্ছে।

এদিকে, এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। দ্রুত দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এফআর
  বিষয়:   গাজীপুর  ককটেল  লাখ টাকা  ছিনতাই 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: