সিরাজগঞ্জের তাড়াশে অভিযান চালিয়ে ১৯ কেজি ৪ শত গ্রাম গাঁজাসহ দুজন মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২) এর সদস্যরা। গ্রেফতারকৃত মাদক কারবারিরা হলেন, নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার খামারনাচকৈড় গ্রামের মৃত. ছইরুদ্দিনের ছেলে মো. ছাইফুল ইসলাম (৪২) ও একই গ্রামের মৃত. নজরুল ইসলামের ছেলে মো. নয়ন আলি (৩৩)।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল ১১টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ র্যাব-১২ এর অপস অফিসার ও সহকারী পুলিশ সুপার মো. উসমান গণি।
আরও পড়ুন
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানান, সিরাজগঞ্জ র্যাব-১২ এর অধিনায়ক সিরাজগঞ্জ মহোদয়ের দিকনির্দেশনায় সোমবার বিকাল পৌনে চারটার দিকে র্যাব-১২, সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল তাড়াশ উপজেলার মান্নান নগর বাজারে হাজী দলিল উদ্দিন সরকারের দোকানের সামনে মান্নান নগর হতে রানীর হাটগামী পাঁকা রাস্তার উপর মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৯ কেজি ৪শত গ্রাম গাঁজাসহ দুই জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
এ সময় এছাড়াও তাদের কাছে থেকে মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ৩টি মোবাইল ফোনসহ নগদ টাকা এবং ১টি ট্রাক জব্দ করা হয়। পরে গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে তাড়াশ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
এএডি/