ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট চালু ২৯ জানুয়ারি

সময়ের আলো ডেস্ক

জাতীয়

দীর্ঘ ১৪ বছর পর আবারও ঢাকা-করাচি রুটে সরাসরি ফ্লাইট চালু হতে যাচ্ছে।বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এই নন-স্টপ

2026-01-28T08:52:34+00:00
2026-01-28T08:52:34+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
জাতীয়
ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট চালু ২৯ জানুয়ারি
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ৮:৫২ এএম 
দীর্ঘ ১৪ বছর পর আবারও ঢাকা-করাচি রুটে সরাসরি ফ্লাইট চালু হচ্ছে। সংগৃহীত ছবি
দীর্ঘ ১৪ বছর পর আবারও ঢাকা-করাচি রুটে সরাসরি ফ্লাইট চালু হতে যাচ্ছে। 

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এই নন-স্টপ ফ্লাইট পরিচালনা শুরু করবে। শুরুতে সপ্তাহে দুই দিন বৃহস্পতিবার ও শনিবার, এই রুটে ফ্লাইট চলবে।

সরাসরি ফ্লাইট চালু হওয়ায় যাত্রীদের আর মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ট্রানজিট করতে হবে না। এতে ভ্রমণের সময় উল্লেখযোগ্যভাবে কমবে এবং রাউন্ড ট্রিপে প্রায় ৩০ থেকে ৭০ হাজার টাকা পর্যন্ত খরচ সাশ্রয় হবে। এখন সর্বনিম্ন ৫১ হাজার টাকায় ঢাকা-করাচি যাতায়াত সম্ভব হবে।

বিমান বাংলাদেশ ১৬২ আসনবিশিষ্ট বোয়িং ৭৩৭ উড়োজাহাজ দিয়ে ১৪৭১ মাইল দীর্ঘ এই রুটে ফ্লাইট পরিচালনা করবে। প্রথম ফ্লাইটের সব টিকিট ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে এবং দ্বিতীয় ফ্লাইটের সিটের ৮০ শতাংশের বেশি বুকিং সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ। যাত্রাপথে সময় লাগবে প্রায় তিন ঘণ্টা।

দীর্ঘদিন পর সরাসরি বিমান চলাচল শুরু হওয়ায় যাত্রীদের মধ্যে উৎসাহ দেখা গেছে। অনেকেই পাকিস্তান ভ্রমণের আগ্রহ প্রকাশ করেছেন এবং মনে করছেন, এই উদ্যোগ দুই দেশের মধ্যে পর্যটন, বাণিজ্য ও পারস্পরিক সম্পর্ক উন্নয়নে সহায়ক হবে।


এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন, ঢাকা-করাচি রুটটি শুধু যাত্রী পরিবহন নয়, কার্গো পরিবহন ও কৌশলগত দিক থেকেও গুরুত্বপূর্ণ। পাকিস্তান প্রতিবছর পর্যটন খাত থেকে বিপুল রাজস্ব আয় করে, যা ভবিষ্যতে বাংলাদেশি পর্যটকদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করতে পারে।

উল্লেখ্য, ২০১২ সালে নিরাপত্তাজনিত কারণে দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইট বন্ধ করা হয়েছিল। দীর্ঘ বিরতির পর এই ফ্লাইট পুনরায় চালু হওয়াকে দুই দেশের সম্পর্ক জোরদারের একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

/ইউএমএইচ


  বিষয়:   ঢাকা-করাচি  ফ্লাইট 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: