এস আলম-পিকে হালদারসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

আদালত প্রতিবেদক

আইন-আদালত

২৪ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগে করা মামলায় এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম এবং রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের

2026-01-28T20:56:47+00:00
2026-01-28T20:56:47+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আইন-আদালত
এস আলম-পিকে হালদারসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন
আদালত প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ৮:৫৬ পিএম 
মোহাম্মদ সাইফুল আলম এবং প্রশান্ত কুমারহালদার। ছবি : সংগৃহীত
২৪ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগে করা মামলায় এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম এবং রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার (পি কে) হালদারসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।

বুধবার (২৮ জানুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-৮-এর বিচারক নূরে আলম ভূঁইয়া এ আদেশ দেন। একই সঙ্গে আগামী ১ মার্চ সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে। এর ফলে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো। 

বিচার শুরু হওয়া অপর আসামিরা হলেন- এস আলম গ্রুপের ভাইস চেয়ারম্যান আব্দুস সামাদ, পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ হাসান ও শাহানা ফেরদৌস, রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের (বর্তমানে আভিভা ফাইন্যান্স লি.) সাবেক ইভিপি রাশেদুল হক, সাবেক ম্যানেজার নাহিদা রুনাই, সাবেক এসভিপি কাজী আহমেদ জামাল, সাবেক ডেপুটি ম্যানেজার জুমারাতুল বান্না এবং মারিন ভেজিটেবল অয়েলসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক জহির আহমেদ, পরিচালক টিপু সুলতান, মো. ইসহাক এবং মেসার্স সাইফুল অ্যান্ড কোং স্বত্বাধিকারী সাইফুল ইসলাম। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী ফজলুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

আসামিদের মধ্যে নাহিদা রুনাই ও রাশেদুল হক কারাগারে আছেন। এদিন শুনানিকালে তাদের আদালতে হাজির করা হয়। অপর আসামিরা পলাতক রয়েছে। দুদকের পক্ষে প্রসিকিটর দেলোয়ার জাহার রুমি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের পক্ষে শুনানি করেন। উপস্থিত আসামিদের পক্ষে অব্যাহতির আবেদন করা হয়। শুনানি শেষে অব্যাহিতর আবেদন নাকচ করে এ আদেশ দেন। এরপর দুই আসামি রাশেদুল হক ও নাহিদা রুনাই নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার প্রার্থনা করেন।


মামলার অভিযোগ থেকে জানা যায়, আসামিরা পরস্পর যোগসাজশে ২০১৩ সালের ৮ আগস্ট নামসর্বস্ব এ এম ট্রেডিং প্রতিষ্ঠানের নামে ২৪ কোটি টাকার একটি মেয়াদি ঋণ অনুমোদন ও ২০১৩ সালের ৯ সেপ্টেম্বর বিতরণের অভিযোগ আনা হয়। এই টাকা এস আলম সুপার এডিবল অয়েল লিমিটেডে স্থানান্তর করা হয়।

এ ঘটনায় গত বছরের ২ জুলাই দুদকের সহকারী পরিচালক মো. ইসমাঈল মামলাটি করেন। মামলাটি তদন্ত করে ১৩ জনকে অভিযুক্ত করে ১৬ অক্টোবর তিনি আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এর আগে গত ২৬ জানুয়ারি দুদকের এক মামলায় এবং ২৭ জানুয়ারি আরেক মামলায় এস আলম ও পি কে হালদারের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।

সময়ের আলো/এসকে/


  বিষয়:   এস আলম  পিকে হালদার  অভিযোগ গঠন 


Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: