একই মামলায় তিন দফা আগাম জামিন, দুই আইনজীবীর ব্যাখ্যা শুনবেন হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

একই মামলায় তথ্য গোপন করে এক আসামির পক্ষে তিন দফা আগাম জামিন নেওয়ার ঘটনায় তলব করা দুই আইনজীবীর বক্তব্য শুনবেন

2026-11-08T03:43:46+00:00
2026-11-08T04:07:13+00:00
 
  রবিবার, ৮ নভেম্বর ২০২৬,
২৪ কার্তিক ১৪৩৩
রবিবার, ৮ নভেম্বর ২০২৬
আইন-আদালত
একই মামলায় তিন দফা আগাম জামিন, দুই আইনজীবীর ব্যাখ্যা শুনবেন হাইকোর্ট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৮ নভেম্বর, ২০২৬, ৩:৪৩ এএম  আপডেট: ০৮.১১.২০২৬ ৪:০৭ এএম
ছবি : সংগৃহীত
একই মামলায় তথ্য গোপন করে এক আসামির পক্ষে তিন দফা আগাম জামিন নেওয়ার ঘটনায় তলব করা দুই আইনজীবীর বক্তব্য শুনবেন হাইকোর্ট। রোববার (৮ নভেম্বর) আদালতে হাজির হয়ে নিজেদের অবস্থান তুলে ধরার কথা রয়েছে তাদের।

তলব করা দুই আইনজীবী হলেন অ্যাডভোকেট তানিয়া সুলতানা ও অ্যাডভোকেট মিজানুর রহমান।

বিচারপতি মো. সেলিম ও বিচারপতি আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে তাদের হাজির হওয়ার কথা রয়েছে।

গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) একই মামলায় এক আসামির তিনবার আগাম জামিন নেওয়ার বিষয়টি আদালতের নজরে আসে। এরপর সংশ্লিষ্ট দুই আইনজীবীকে তলব করেন হাইকোর্ট।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ হাসিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, একই মামলায় একজন আসামির পক্ষে আগের জামিনের তথ্য গোপন করে বারবার আগাম জামিন নেওয়ার সুযোগ নেই। কিন্তু সংশ্লিষ্ট মামলায় তথ্য গোপন করে একই আসামির পক্ষে তিন দফায় আগাম জামিন নেওয়া হয়েছে। বিষয়টি আদালতের নজরে আসার পর সংশ্লিষ্ট দুই আইনজীবীর ভূমিকা সম্পর্কে ব্যাখ্যা চেয়েছেন আদালত।


আগাম জামিনের আইনি বিধান

ফৌজদারি কার্যবিধির ৪৯৮ ধারায় হাইকোর্ট বিভাগ ও দায়রা আদালতকে জামিন দেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে। এই ধারার আওতায় আগাম জামিন একটি বিশেষ ও ব্যতিক্রমী আইনি প্রতিকার। তবে এ ধরনের জামিন দেওয়া আদালতের বিচারিক বিবেচনার বিষয়। মামলার অভিযোগ, আসামির ভূমিকা, গ্রেফতারের আশঙ্কা, হয়রানির সম্ভাবনা এবং তদন্তে বিঘ্ন ঘটার আশঙ্কাসহ প্রাসঙ্গিক বিষয় বিবেচনা করে আদালত এ বিষয়ে সিদ্ধান্ত দেন।

সুপ্রিম কোর্টের বিভিন্ন রায়েও বলা হয়েছে, আগাম জামিন সাধারণ জামিনের মতো নিয়মিত প্রতিকার নয়; বিশেষ পরিস্থিতিতে যথাযথ বিচারিক বিবেচনায় এ সুবিধা দেওয়া যায়। এ ক্ষেত্রে আদালতের কাছে মামলার প্রকৃত অবস্থা ও আগের বিচারিক কার্যক্রমের তথ্য তুলে ধরা গুরুত্বপূর্ণ।

সংশ্লিষ্ট ঘটনায় আগের জামিনের তথ্য গোপন করে তিন দফায় জামিন নেওয়ার অভিযোগে দুই আইনজীবীর ব্যাখ্যা শুনে পরবর্তী সিদ্ধান্ত দেবেন হাইকোর্ট।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   মামলা  জামিন  আইনজীবী  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: