১৪ বছর পর করাচির উদ্দেশে ঢাকা ছাড়ল বিমান

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দীর্ঘ ১৪ বছর পর ঢাকা–করাচি–ঢাকা রুটে সরাসরি ফ্লাইট পরিচালনা শুরু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত ৮টায় ঢাকা

2026-01-29T21:25:23+00:00
2026-01-29T21:32:27+00:00
 
  শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬,
২০ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
১৪ বছর পর করাচির উদ্দেশে ঢাকা ছাড়ল বিমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ৯:২৫ পিএম  আপডেট: ২৯.০১.২০২৬ ৯:৩২ পিএম
সংগৃহীত ছবি
দীর্ঘ ১৪ বছর পর ঢাকা–করাচি–ঢাকা রুটে সরাসরি ফ্লাইট পরিচালনা শুরু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত ৮টায় ঢাকা থেকে করাচির উদ্দেশে প্রথম ফ্লাইট বিজি-৩৪১ যাত্রা করে।

বিমানের গতিবিধি পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ফ্লাইটরাডার-২৪ এর তথ্য বলছে, আজ রাত ৮ টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৬২ জন যাত্রী নিয়ে উড়ে যায় বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭-৮০০ মডেলের বিমানটি। স্থানীয় সময় রাত ১১ টায় পাকিস্তানের জিন্নাহ আন্তার্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে ফ্লাইটটির।

Advertisement
বিমান বাংলাদেশের বরাতে একটি সূত্র জানায়, ঢাকা করাচি রুটে চালু হওয়া প্রথম ফ্লাইটের সব টিকেটই খুব দ্রুত সময়ের মধ্যে বিক্রি হয়ে যায়। এমনকি দ্বিতীয় ফ্লাইটের ৮০ শতাংশ টিকেটও ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে। 

বিমান বাংলাদেশের ওয়েবসাইটের তথ্য বলছে, ইকোনোমি ক্লাসের এই ফ্লাইটের সিংগেল ট্রিপের একটি টিকেটের দাম ধরা হয়েছে ৩০ হাজার ৮৯৯ টাকা।

মূলত নিরাপত্তাজনিত কারণেই দীর্ঘকাল বন্ধ থাকা বাংলাদেশ-পাকিস্তান রুটে পুনরায় ডানা মেলছে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান। এমন যাতায়াতে সুবিধাভোগী সাধারণ যাত্রীরা। আগের মতো আর মধ্যপ্রাচ্যের ট্রানজিট ব্যবহার না করেই সরাসরি তারা পৌঁছাতে পারছেন গন্তব্যে। এই রুট চালুর মাধ্যমে বাংলাদেশ পাকিস্তানের মধ্যাকার কুটনৈতিক সম্পর্কে উন্মোচন হতে পারে সম্ভাবনার এক নতুন দোয়ার, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা।


এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই উপলক্ষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান শেখ বশির উদ্দিন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার এবং বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. শফিকুর রহমান। এ সময় মন্ত্রণালয়, বিমান, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এবং অন্যান্য সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, করাচি রুটে সর্বশেষ ফ্লাইট পরিচালিত হয়েছিল ২০১২ সালে। বর্তমানে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বিদ্যমান কূটনৈতিক সম্পর্ক আরও গভীর করার লক্ষ্যেই দীর্ঘ ১৪ বছর পর এই ফ্লাইট পুনরায় চালু করা হলো।

সময়ের আলো/এসকে/ 

  বিষয়:   ঢাকা-করাচি  বিমান  সরাসরি বিমান চলাচল  পাকিস্তান 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: