ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্যই গণভোটের বাহানা : জি এম কাদের

রংপুর ব্যুরো

রাজনীতি

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার প্রক্রিয়া হচ্ছে একটা উছিলা। আসলে তারা গণভোটে হ্যাঁ জিতিয়ে

2026-01-29T23:26:04+00:00
2026-01-29T23:26:04+00:00
 
  বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬,
১৯ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি
ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্যই গণভোটের বাহানা : জি এম কাদের
রংপুর ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ১১:২৬ পিএম 
জাপা চেয়ারম্যান জি এম কাদের। সংগৃহীত ছবি
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার প্রক্রিয়া হচ্ছে একটা উছিলা। আসলে তারা গণভোটে হ্যাঁ জিতিয়ে ক্ষমতায় থাকতে চায়। এনসিপি ও জামায়াত তাদের সঙ্গে থাকবে। তারা ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্যই গণভোটের বাহানা নিয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় রংপুর শহরের সেনপাড়ার বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা। এর আগে নিজ আসনে (রংপুর-৩) প্রচারণায় অংশ নিতে রংপুরে আসেন জাপা চেয়ারম্যান।

Advertisement
জি এম কাদের বলেন, এই সরকারের কাছে জনগণের কোনো জবাবদিহি নেই। নির্বাচনের পর যে সংসদ গঠিত হবে, জনপ্রতিনিধিরা যে সরকার গঠন করবে, তাদের তারা কোনো ক্ষমতা দেবে না। এমন ষড়যন্ত্র করা হচ্ছে।

সরকারের নিরপেক্ষতার প্রশ্নে জি এম কাদের বলেন, জামায়াত, এনসিপি ও বর্তমান সরকার মিলে একটি সরকারি দল হয়ে গেছে। এই নির্বাচনে জাতীয় পার্টি এখনো লেভেল প্লেয়িং ফিল্ড পাচ্ছে না। সরকারের পৃষ্ঠপোষকতায় এনসিপি দল গঠন করেছে এবং জামায়াতও বিভিন্নভাবে এনসিপির সঙ্গে যুক্ত। কাজেই জামায়াত, এনসিপি এবং বর্তমান সরকার মিলে একটি সরকারি দল। 


তিনি আরও বলেন, এই সরকারের অধীনে নির্বাচন কখনো সুষ্ঠু হবে না। এই নির্বাচন খারাপ হবে এতে কোন সন্দেহ নেই। বড় একটি দল বাদ পড়েছে। তবু লেভেল প্লেয়িং ফিল্ড নেই। প্রতিদিন সংঘর্ষ হচ্ছে, মানুষ হত্যা করা হচ্ছে। কাজেই নির্বাচন ভালো হবে না।

মতবিনিময় সভায় জাতীয় পার্টির রংপুর জেলা কমিটির আহ্বায়ক আজমল হোসেনসহ স্থানীয় জাপার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শুক্রবার থেকে জি এম কাদের গণসংযোগ করবেন বলে জানিয়েছেন দলীয় নেতাকর্মীরা।

সময়ের আলো/আআ

সময়ের আলো/আআ
  বিষয়:   জাতীয় পার্টি  রাজনীতি  নির্বাচন  সরকার 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: