সব রেকর্ড ছাড়িয়ে সোনার দাম

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

বেড়েই চলছে সোনার দাম। গত তিন দিনেই সোনার দাম ভরিতে বেড়েছে ২৮ হাজার ৮১০ টাকা। এর মধ্যে গতকাল বৃহস্পতিবার বেড়েছে

2026-01-30T11:31:48+00:00
2026-01-30T11:31:48+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
অর্থনীতি
সব রেকর্ড ছাড়িয়ে সোনার দাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬, ১১:৩১ এএম   (ভিজিট : ৩৩৯)
সংগৃহীত ছবি
বেড়েই চলছে সোনার দাম। গত তিন দিনেই সোনার দাম ভরিতে বেড়েছে ২৮ হাজার ৮১০ টাকা। এর মধ্যে গতকাল বৃহস্পতিবার বেড়েছে রেকর্ড ১৬ হাজার টাকা। এতে ভালো মানের, অর্থাৎ ২২ ক্যারেটে এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৮৬ হাজার টাকা, যা দেশের ইতিহাসের সর্বোচ্চ। 

বৈশ্বিক ভূরাজনৈতিক অস্থিরতা বাড়তে থাকায় বিশ্ববাজারেও সোনার দাম অস্বাভাবিকভাবে বাড়ছে। দেশেও দাম সমন্বয় করছে জুয়েলার্স সমিতি। বিশ্ববাজারের দামে কিনতে হয়—এই অজুহাতে সব সময়ই দেশে স্বর্ণের দাম বেশি থাকে। বর্তমানে সেটি আরও বেড়েছে। 


শুধু তা–ই নয়, এক ভরির অলংকার বানাতে সোনার দামের সঙ্গে ভ্যাট ও মজুরি বাবদ বাড়তি দিতে হয় ১১ শতাংশ অর্থ। তাতে মোট খরচ দাঁড়ায় ৩ লাখ ১৭ হাজার টাকা। 

ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের বেশ কয়েকটি জুয়েলারি মার্কেট ঘুরে দেখা যায়, সোনার দাম ঊর্ধ্বমুখী থাকায় অনেক দিন ধরেই জুয়েলারি দোকানে বেচাবিক্রি কম। তবে কয়েক দিন ধরে দাম অস্বাভাবিকভাবে বাড়তে থাকায় বড় দোকানে ক্রেতাদের ভিড় বেড়েছে। 

বিনিয়োগ করার উদ্দেশ্যেও কেউ কেউ স্বর্ণের অলংকার কিনছেন। দামের অস্থিরতা থাকায় অনেক দোকানদার অলংকার তৈরির ক্রয়াদেশ নিচ্ছেন না, আগে থেকে প্রস্তুত অলংকার বিক্রি করছেন। 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   রেকর্ড ছাড়িয়ে  সোনার দাম 


Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: