ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৬ সালের হজে অংশগ্রহণের জন্য প্রবাসী ও দেশি সকল নিবন্ধিত হজযাত্রীকে আগামী ২০ মার্চের মধ্যে ভিসার আবেদন সম্পন্ন করতে হবে।
মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ সফিউজ্জামান ভূঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভিসার আবেদন সৌদি সরকারের ‘নুসুক মাসার’ সিস্টেমের মাধ্যমে করতে হবে। আবেদন প্রক্রিয়া শুরু হবে ৮ ফেব্রুয়ারি ২০২৬।
ভিসা আবেদন করার আগে হজযাত্রীদের অবশ্যই সরকারি হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে এবং নির্ধারিত কেন্দ্র থেকে প্রয়োজনীয় টিকা গ্রহণ করে ফিটনেস সনদ সংগ্রহ করতে হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফিটনেস সনদ ছাড়া কোনো হজযাত্রী হজে যেতে পারবে না।
আরও পড়ুন
হজযাত্রীদের সুবিধার্থে দেশের বিভিন্ন সরকারি হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করার সময়সীমা ৫ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত বাড়ানো হয়েছে। প্রবাসী ও দেশি সকল হজযাত্রীকে নির্ধারিত সময়ের মধ্যে স্বাস্থ্য পরীক্ষা ও সনদ সংগ্রহ করতে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
হজ সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য হজের কল সেন্টার ১৬১৩৬ নম্বরে যোগাযোগ করা যেতে পারে।
এএডি/