চোখের চিকিৎসা শেষে ফের কারাগারে ইমরান খান

সময়ের আলো ডেস্ক

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা নিয়ে একটি চিকিৎসা আপডেট প্রকাশ করা হয়েছে।

2026-02-01T01:41:23+00:00
2026-02-01T01:41:23+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
চোখের চিকিৎসা শেষে ফের কারাগারে ইমরান খান
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ১ ফেব্রুয়ারি, ২০২৬, ১:৪১ এএম 
ইমরান খান। ছবি : সংগৃহীত
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা নিয়ে একটি চিকিৎসা আপডেট প্রকাশ করা হয়েছে। পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসের (পিআইএমএস) নির্বাহী পরিচালক রানা ইমরান সিকান্দার জানান, পূর্ণাঙ্গ পরীক্ষা-নিরীক্ষার পর ইমরান খানের চোখে একটি প্রক্রিয়া (প্রসিডিউর) সম্পন্ন করা হয়েছে। খবর সামা টিভির।

রানা ইমরান সিকান্দার বলেন, ইমরান খান তার ডান চোখে দৃষ্টিশক্তি কমে যাওয়ার অভিযোগ জানান। বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিয়ে প্রচলিত চিকিৎসা বিধি মেনেই ব্যবস্থা নেওয়া হয়। তার ভাষ্য অনুযায়ী, আদিয়ালা কারাগারের ভেতরেই একজন সিনিয়র চিকিৎসক ইমরান খানের বিস্তারিত স্বাস্থ্য পরীক্ষা করেন। এ সময় তার শারীরিক অবস্থার সঠিক মূল্যায়নের জন্য প্রয়োজনীয় সব মেডিকেল টেস্টও করা হয়।

প্রাথমিক পরীক্ষার পর চিকিৎসকরা মনে করেন, আরও চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নেওয়া প্রয়োজন। সে অনুযায়ী মেডিকেল রিপোর্টের ভিত্তিতে একটি নির্দিষ্ট প্রক্রিয়া সম্পন্ন করার জন্য তাকে পিআইএমএসে স্থানান্তর করা হয়। পিআইএমএসের নির্বাহী পরিচালক জানান, ইমরান খানের পূর্ণ সম্মতিতেই ওই চিকিৎসা প্রক্রিয়া সম্পন্ন করা হয়। প্রায় ২০ মিনিট ধরে চলা এই প্রক্রিয়াটি অভিজ্ঞ ও যোগ্য চিকিৎসকরা সম্পন্ন করেন। চিকিৎসা শেষে ইমরান খানকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে বলেও নিশ্চিত করেন তিনি।

ইমরান খানের স্বাস্থ্য নিয়ে জনমনে ও রাজনৈতিক অঙ্গনে যে উদ্বেগ তৈরি হয়েছে, তার মধ্যেই এই বিবৃতি এলো। পিআইএমএস কর্তৃপক্ষ জানিয়েছে, পেশাগত মানদণ্ড অনুসরণ করেই তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। বিবৃতিতে নতুন কোনো জটিলতার কথা উল্লেখ করা হয়নি।

সময়ের আলো/কেএইচও



  বিষয়:   চোখের চিকিৎসা  কারাগার  ইমরান খান 


Loading...
Loading...
- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: