দুর্নীতির মামলায় সাবেক প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন গ্রেফতার

আদালত প্রতিবেদক

আইন-আদালত

‎জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদের মামলায় সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।রোববার (১ ফেব্রুয়ারি)

2026-02-01T19:43:06+00:00
2026-02-01T19:43:06+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
আইন-আদালত
দুর্নীতির মামলায় সাবেক প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন গ্রেফতার
আদালত প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৪৩ পিএম   (ভিজিট : ২০৯)
সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। ছবি : সংগৃহীত
‎জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদের মামলায় সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।

রোববার (১ ফেব্রুয়ারি) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দিয়েছেন। এদিন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক খোরশেদ আলম তাকে এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন। শুনানিকালে তাকে আদালতে হাজির করা হয়। পরে আদালত তাকে গ্রেফতার দেখানোর আদেশ দেয়।
আরও পড়ুন

গ্রেফতার দেখানোর আবেদনে বলা হয়, ফরহাদ হোসেন ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ১ কোটি ১১ লাখ ৮৬ হাজার ২৫ টাকা মূল্যের সম্পদ অর্জন করেন। তিনি নিজ নামে ১২টি ব্যাংক হিসাবে ৬ কোটি ৫৪ লাখ ৫৬ হাজার ৪৭১ টাকা জমা এবং মোট উত্তোলনের পরিমাণ ৬ কোটি ৩৫ লাখ ৬৮ হাজার ৯৯৬ টাকা। তার বিরুদ্ধে মানিলন্ডারিং আইনে মামলা হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন। ফরহাদ হোসেন অন্য মামলায় গ্রেফতার হয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক রয়েছেন। জামিনে মুক্ত হলে আত্মগোপন বা বিদেশে পালিয়ে যেতে পারেন।

২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটন এলাকা থেকে ফরহাদ হোসেনকে গ্রেফতার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে আছেন।

এএডি/


  বিষয়:   দুর্নীতি  মামলা  প্রতিমন্ত্রী  ফরহাদ হোসেন  গ্রেফতার 


Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: