ডেঙ্গুতে এ বছরে তৃতীয় মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮

নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্য

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এই নিয়ে চলতি বছরে তিনজন মারা গেল। এর আগে

2026-02-02T17:45:18+00:00
2026-02-02T17:46:06+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
স্বাস্থ্য
ডেঙ্গুতে এ বছরে তৃতীয় মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৪৫ পিএম  আপডেট: ০২.০২.২০২৬ ৫:৪৬ পিএম
সংগৃহীত ছবি
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এই নিয়ে চলতি বছরে তিনজন মারা গেল। এর আগে গত ১৯ জানুয়ারি ও ১২ জানুয়ারি একজন করে মারা গিয়েছিল।

সোমবার (২ ফেব্রুয়ারি) ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮ জন। এই নিয়ে চলতি বছরে মোট ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এক হাজার ১১৩ জন।

সোমবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) তিন জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) চার জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের তিন জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তিন জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) দুই জন এবং রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজন রোগী ভর্তি হয়েছেন।


অধিদফতরের তথ্যমতে, গত বছর ডেঙ্গুতে মোট ৪১৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৯৪ জনের মৃত্যু হয়েছে। আর গত বছর মোট আক্রান্তের সংখ্যা ছিল এক লাখ দুই হাজার ৮৬১ জনে। আক্রান্তের শীর্ষে ছিল বরিশাল বিভাগ। এই বিভাগে আক্রান্ত হয়েছেন ২১ হাজার ৫৫১ জন।

সময়ের আলো/আআ


  বিষয়:   ডেঙ্গু  মৃত্যু  হাসপাতাল  ভর্তি 


Loading...
Loading...
স্বাস্থ্য- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: