ইউরিন ইনফেকশন কি বড় রোগের ইঙ্গিত

সময়ের আলো ডেস্ক

স্বাস্থ্য

ইউরিন ইনফেকশন অনেক সময় সাধারণ সংক্রমণ মনে হলেও, কিছু ক্ষেত্রে এটা ভেতরে লুকিয়ে থাকা বড় সমস্যার ইঙ্গিত হতে পারে। অনেকে

2026-02-06T19:10:11+00:00
2026-02-06T19:10:11+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
স্বাস্থ্য
ইউরিন ইনফেকশন কি বড় রোগের ইঙ্গিত
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:১০ পিএম 
ইউরিনে রক্ত দেখা গেলে, শুধু ইনফেকশন নয়, কিডনি স্টোন, টিউমার বা ব্লাডার ক্যানসারের সম্ভাবনাও থাকে। প্রতীকী ছবি
ইউরিন ইনফেকশন অনেক সময় সাধারণ সংক্রমণ মনে হলেও, কিছু ক্ষেত্রে এটা ভেতরে লুকিয়ে থাকা বড় সমস্যার ইঙ্গিত হতে পারে। অনেকে এটিকে সারধারণভাবে নেন তবে ইউরিন ইনফেকশন হলে গুরুত্বের সঙ্গে দেখা উচিত।

ইউরিন ইনফেকশনের অনেকগুলো লক্ষণ থাকতে পারে। এর মধ্যে সবচেয়ে পরিচিত ও সাধারণ লক্ষণগুলো হলো—

প্রস্রাবের সময় ব্যথা বা জ্বালাপোড়া হওয়া

স্বাভাবিকের তুলনায় ঘন ঘন প্রস্রাব হওয়া

রাতে বারবার প্রস্রাবের বেগ হওয়া

অস্বাভাবিক গন্ধযুক্ত বা ঘোলাটে প্রস্রাব হওয়া

হঠাৎ প্রস্রাবের বেগ হওয়া বা বেগ ধরে রাখতে কষ্ট হওয়া

তলপেটে ব্যথা হওয়া

প্রস্রাবের সঙ্গে রক্ত যাওয়া

কোমরের পেছনে, পাঁজরের ঠিক নিচের অংশে ব্যথা হওয়া

জ্বর আসা, গরম লাগা বা শরীরে কাঁপুনি দেওয়া

শরীরের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কমে যাওয়া

অতিরিক্ত ক্লান্তি ও বমি বমি ভাব

ইউরিন ইনফেকশন কখন বড় রোগের ইঙ্গিত হতে পারে? 

বারবার ইউরিন ইনফেকশন হলে : ডায়াবেটিস, কিডনির পাথর, মূত্রনালির গঠনগত সমস্যা বা প্রোস্টেটের জটিলতার ইঙ্গিত হতে পারে।

জ্বালা-পোড়া ছাড়াও জ্বর, কাঁপুনি, কোমর ব্যথা থাকলে : সংক্রমণ কিডনি পর্যন্ত ছড়িয়ে পড়েছে হতে পারে—এটা বড় সমস্যা।

ইউরিনে রক্ত দেখা গেলে : শুধু ইনফেকশন নয়, কিডনি স্টোন, টিউমার বা ব্লাডার ক্যানসারের সম্ভাবনাও থাকে।

ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে : রক্তে শর্করা নিয়ন্ত্রণে নেই—এটার স্পষ্ট ইঙ্গিত হতে পারে।


কখন দেরি করা ঠিক নয়?

২–৩ দিনের চিকিৎসাতেও উপসর্গ না কমলে
তীব্র জ্বর, বমি, কোমর/পিঠে ব্যথা হলে
গর্ভাবস্থায় এটি হলে
 

কী করা জরুরি 

ইউরিন পরীক্ষা ও কালচার করান
ডাক্তারের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক খাবেন না
পানি বেশি পান করুন
ডায়াবেটিস থাকলে সুগার নিয়ন্ত্রণে রাখুন
বারবার হলে আল্ট্রাসনোগ্রাম/অতিরিক্ত পরীক্ষা প্রয়োজন হতে পারে




/ইউএমএইচ


  বিষয়:   ইউরিন ইনফেকশন  স্বাস্থ্য 


Loading...
Loading...
স্বাস্থ্য- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: