দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এই নিয়ে চলতি বছরের চতুর্থ মৃত্যুর ঘটনা ঘটলো। এর আগে গত ২ ফেব্রুয়ারি, ১২ জানুয়ারি এবং ১৯ জানুয়ারি একজন করে মারা গিয়েছিলেন।
সোমবার (৯ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতর হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছ।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২৩ জন। এর আগের দিন রোববার ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন আরও ২১ জন।
এতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩ জন, চট্রগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪ জন, ময়মনসিংহে বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২ জন রোগী ভর্তি হয়েছেন।
অধিদফতরের তথ্যমতে, জানুয়ারি মাস থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে চারজনের মৃত্যু এবং আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২২৬ জনে। গত বছর ডেঙ্গুতে মোট ৪১৩ জনের মৃত্যু হয়েছে। আর গত বছর মোট আক্রান্তের সংখ্যা ছিল এক লাখ ২ হাজার ৮৬১ জনে। আক্রান্তের শীর্ষে ছিল বরিশাল বিভাগ।
সময়ের আলো/কেএইচও